এক্সপ্লোর

Panchayat Election Result 2023:'বাংলায় আগে ৩৫৫ ধারা জারি করা হোক', এবার সরব জন বার্লাও

BJP MP John Barla:শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক ও রবিশঙ্কর প্রসাদের পর এবার বিজেপি সাংসদ জন বার্লার মুখেও ৩৫৫ ধারা জারির আর্জি। বললেন, 'বাংলায় আগে ৩৫৫ ধারা জারি করা হোক।'

কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) পর এবার বিজেপি সাংসদ (BJP MP John Barla) জন বার্লার মুখেও ৩৫৫ ধারা জারির আর্জি। বললেন, 'বাংলায় আগে ৩৫৫ ধারা (Article 355) জারি করা হোক। ৩৫৫ ধারা জারি হলে ফের ভোট হবে।' পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদ শান্তনু সেনের। তাঁর কথায়, 'বাংলায় হিংসা না চাইলে সকলের আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।'

কী বললেন বিজেপি সাংসদ?
জন বার্লা বললেন, 'আমরা চাইছি, আগামীদিনে ফের নির্বাচন হোক। তবে ভোটের আগে ৩৫৫ ধারা লাগু হোক। তবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না। এঁরা সকলেই বিক্রি হয়ে গিয়েছেন।' পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেনের বক্তব্য, 'স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি রাজধর্ম পালন করেন এবং সত্যিই চান যে বাংলায় কোনও হিংসা না হোক, তা হলে সকলের আগে শুভেন্দু অধিকারীকে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' শান্তনু মনে করাচ্ছেন, রাজ্যের বিরোধী দলনেতাই নির্বাচনের আগে দাবি করেছিলেন যে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ৩৫৫ ধারা লাগু করা যায়। একই সঙ্গে সুকান্ত মজুদারের বিরুদ্ধেও সরব হয়েছেন শান্তনু। তৃণমূল সাংসদের দাবি, রাজ্য বিজেপি সভাপতিও ভোটের আগে প্রকাশ্যে বলেছিলেন, 'যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সেখানে অস্ত্র তুলে নিয়ে আমরাই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করব।' এবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই তুমুল হিংসার অভিযোগ শোনা গিয়েছে রাজ্যের নানা প্রান্তে যা আজ-ও থামেনি। বিরোধীদের দাবি, এই অশান্তির নেপথ্য কারিগর তৃণমূল। অন্য দিকে, শাসকশিবির প্রধানত আঙুল তুলেছে বিজেপির দিকে। ঘটনাচক্রে এদিনই আবার শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে এক বিস্ফোরক অভিযোগ ওঠে। 

কী শোনা যায়?
স্বয়ং বিরোধী দলনেতার জেলায় জয়ী বিজেপি প্রার্থীদের তৃণমূলে যোগ দিতে চাপের অভিযোগ ওঠায় তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন জয়ী বিজেপি প্রার্থীদের। পাঁশকুড়ার (Panskura) কেশাপাট এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ২২ জন বিজেপি সদস্যকে এই মর্মে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আঙুল উঠেছে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগ মানেননি তপন বন্দ্যোপাধ্যায়। মুখে কুলুপ জেলা কোষাধ্যক্ষের।

আরও পড়ুন:'বিরোধীশূন্য হওয়াটা শাসককে অসুবিধেই করে' পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন শোভন

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget