এক্সপ্লোর

Calcutta HC on WB Election: ‘প্রয়োজনে আমরা টি এন সেশনের কাজ করব’, কমিশনকে তুলোধনা হাইকোর্টের

‘কমিশনের চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই‘, পর্যবেক্ষণ উচ্চ আদালতের

কলকাতা: ‘টি এন সেশনের দশ ভাগের একভাগ করে দেখাক নির্বাচন কমিশন।‘ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারকে স্মরণ করিয়ে এঠিক এভাবেই নির্বাচন কমিশনের বর্তমান কর্তাদের বিঁধল কলকাতা হাইকোর্ট। 

দেশ তথা রাজ্যে যখন আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ, সেই আবহে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচার ও জমায়েত নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট তুলোধনা করল কমিশনকে।

এদিন প্রধান বিচারপতির এজলাসে শুনানি চলছিল। করোনার সময়ে প্রচার বন্ধের মামলায় চুড়ান্ত অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ‘কমিশনের চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন সেশনের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন।’

আদালতের প্রশ্ন, ‘একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। ‘তাও কেন সেসবের ব্যবহার করছেন না?’

বিচারপতি যোগ করেন, ‘সার্কুলার নয় আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি’। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। 

যদিও একইসঙ্গে আদালত এ-ও জানিয়ে রাখে, ‘প্রয়োজনে আমরা টি এন সেশনের কাজ করব।’

এই প্রথম নয়। এর আগে মঙ্গলবারও করোনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট জনসভা, মিছিল, র‍্যালি হয়েছে। এবার মানুষকেই বিচার করতে দিন।

করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠা সত্ত্বেও, মিটিং-মিছিল-সভা চলতে দেওয়ায় এবং শেষ তিন দফার ভোট এক দফায় না করানোয়, ইতিমধ্যেই রাজনীতিবিদদের একাংশের এবং বহু বিশিষ্টজনের সমালোচনার মুখে পড়েছে খোদ নির্বাচন কমিশন!

এই পরিস্থিতিতে, মহামারী মধ্যেই ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। 

তারই শুনানিতে, মঙ্গলবার, প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, করোনা বিধি মেনে সুষ্ঠুভাবে ভোট করতে হবে নির্বাচন কমিশনকে। 

স্বাস্থ্যবিধি মেনে ভোট করানোর জন্য সব পদক্ষেপ নিতে হবে। কমিশনের হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। চাইলে, সেই ক্ষমতা প্রয়োগ করে ভোট করা যেতে পরে। 

সে ব্যাপারে যা সাহায্য দরকার, তা নিক কমিশন।  এ ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য করবে রাজ্য সরকার।

এরই প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী জানান, যেহেতু নির্বাচনী আচরণ বিধি কার্যকরী হয়ে গেছে, তাই রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নিতে পারেনা। পুরোটাই এখন নির্বাচন কমিশনের দায়িত্ব। 

এরই প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয়, কেন রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিতে পারবে না, বৃহস্পতিবার ব্যাখ্যা করে তা জানাতে হবে আদালতকে। 

সেই সঙ্গে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ গ্রহণ করছে, তাও বৃহস্পতিবার হাইকোর্টে জানাতে বলা হয়। 

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget