এক্সপ্লোর

CNX Opinion Poll: বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সেরা পছন্দ কে?

বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে? কাকে মানুষ দেখতে চাইছেন রাজ্যের সর্বোচ্চ মসনদে?

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে। জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বাংলার মসনদ দখলের লড়াইটা এবার মূলত ত্রিমুখী। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান চ্যালেঞ্জার হিসাবে লড়াইয়ে নামছে বিজেপি। লড়াইয়ের জন্য প্রস্তুত সংযুক্ত মোর্চাও। যে জোটে রয়েছে বামফ্রন্ট ও তাদের সহযোগী দলগুলি, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকি প্রতিষ্ঠিত নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF। প্রত্যেক আসনেই হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।

প্রশ্ন হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে? কাকে মানুষ দেখতে চাইছেন রাজ্যের সর্বোচ্চ মসনদে?

এ ব্যাপারে জনমত সমীক্ষা চালিয়েছিল সিএনএক্স। ৯৩৬০ জন ভোটারের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন সমীক্ষকরা। দ্বিতীয় দফায় সিএনএক্স-এবিপি আনন্দের সমীক্ষায় দেখা গিয়েছে, এখনও বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৩ শতাংশ মানুষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান। এই দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন রাজ্যের ২৪ শতাংশ মানুষ। বাকিরা অবশ্য লড়াইয়ে অনেকটাই পিছিয়ে। কংগ্রেস নেতা তথা লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান পাঁচ শতাংশ মানুষ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবার তাঁর সামনে হাইভোল্টেজ লড়াই। শুভেন্দুর প্রতিপক্ষ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের ৮ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুকে চান। বাম নেতা সুজন চক্রবর্তীকে ৪ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান।

আর অন্য কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে? এক সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে জল্পনা চলেছিল। এবং বলা হচ্ছিল, সৌরভ বিজেপিতে যোগ দিলে তিনিই হতে পারেন মুখ্যমন্ত্রী হওয়ার সেরা মুখ। তবে রাজনীতির আঙিনায় এখনও পা রাখেননি সৌরভ। বরং রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। যদিও এই সমীক্ষা চালানো হয়েছিল মিঠুনের বিজেপিতে যোগদানের আগে। তবে রাজ্যের ১৬ শতাংশ মানুষ চান মমতা-দিলীপ-অধীর-শুভেন্দু-সুজন নন, মুখ্যমন্ত্রী হোন অন্য কেউ।

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন, তা চূড়ান্ত হওয়া এখন সময়ের অপেক্ষা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget