এক্সপ্লোর

Sarada Scam: সারদা কাণ্ডে কুণাল ও শতাব্দীর ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

রাজ্যে ভোটগ্রহণ পর্বের দু দফা সম্পন্ন হয়েছে সবে। বাকি এখনও ছয় দফার ভোটগ্রহণ।

কলকাতা: রাজ্যে ভোটগ্রহণ পর্বের দু দফা সম্পন্ন হয়েছে সবে। বাকি এখনও ছয় দফার ভোটগ্রহণ। তারই মাঝে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল। সারদা কেলেঙ্কারির তদন্তে কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত কর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নির্বাচনী পর্ব চলাকালীন বাংলায় চিটফান্ড নিয়ে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সারদা, নারদা সহ একাধিক মামলায় প্রভাবশালীদের জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। সারদা কাণ্ডে গত কয়েকদিন একাধিক প্রভাবশালীকে জেরা করেছেন গোয়েন্দারা। কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চলছে জিজ্ঞাসাবাদ। কয়েকদিন আগে সারদা মামলায় কুণাল ঘোষকে জেরা করা হয়। বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্রকেও জেরা করা হয়।

কয়েকদিন আগেই সারদার থেকে নেওয়া প্রায় দু'‌ কোটি ৬৭ লক্ষ টাকা ইডি-কে ফেরত দেন কুণাল। মার্চের শুরুতে তাঁকে জেরা করে ইডি। তখনই তৃণমূলের মুখপাত্র আবেদন করেন, সারদা চিট ফান্ড থেকে বেতন এবং বিজ্ঞাপন বাবদ তিনি যত টাকা নিয়েছিলেন, তা ফিরিয়ে দিতে চান। সেই আবেদন মেনে নেয় ইডি। জানা যায়, নিজের অ্যাকাউন্টে জমানো টাকা, এলআইসি পলিসি এবং ঘনিষ্ঠদের থেকে ঋণ নিয়ে সেই টাকা মিটিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সারদাকর্তা সুদীপ্ত সেনের মালিকানাধীন একটি চ্যানেল এবং সংবাদ পত্রের শীর্ষপদে ছিলেন কুণাল ঘোষ। সেই পদে থাকার জন্য যে বেতন নিয়েছিলেন, সেই টাকাই ফেরান তিনি।

আহত পা দোলাচ্ছেন মুখ্যমন্ত্রী! 'বিজেপির দেউলিয়া রাজনীতি', তীব্র কটাক্ষ তৃণমূলের

তবে তার পরেও কুণাল ঘোষের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শতাব্দী রায়েরও। তিনি সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। বিশাল অঙ্কের টাকাও পেতেন। সারদা কাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত মোট ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। প্রসঙ্গত, সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কুণাল। তাঁকে সংশোধনাগারেও যেতে হয়েছিল। ২০১৩ সালে দলবিরোধী কার্যকলাপের জন্য কুণালকে বরখাস্ত করে তৃণমূল কংগ্রেস। পরে ফের তাঁকে ফিরিয়ে নেয় দল। এখন তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget