এক্সপ্লোর

Panchayat Election: টিকিট না পেয়ে সিপিএমের প্রতীকে লড়ার সিদ্ধান্ত শালবনির একদা বিশ্বস্ত তৃণমূল সৈনিকের

Paschim Medinipur:২৫ বছর ধরে তৃণমূলের বিশ্বস্ত সৈনিক। দিদির দূত কর্মসূচিতে গিয়ে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিধায়ক জুন মালিয়া।

শালবনি: ২৫ বছর ধরে তৃণমূলের (TMC) বিশ্বস্ত সৈনিক। দিদির দূত কর্মসূচিতে গিয়ে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিধায়ক জুন মালিয়া (TMC MLA June Malia। তৃণমূলের সেই দাপুটে নেতা, সুকুমার ওরফে চণ্ডী ঘোষই এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিপিএমের (CPM) প্রার্থী হয়েছেন।

কী জানা গেল?
মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য ছিলেন সুকুমার ওরফে চণ্ডী ঘোষ। টিকিট না দিয়ে তৃণমূল বেইমানি করেছে, তাই সিপিএমের হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত, দাবি করলেন সুকুমার। যদিও মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া সে কথা মানতে চাননি। তাঁর মতে, পুরনোদের যাঁদের ভাবমূর্তি ভাল নয়, তাঁদের সরিয়ে এবার নতুনদের আনা হয়েছে। প্রসঙ্গত, এবার পূর্ব বর্ধমানের রায়নার পাইটা ২ নং জিপির একটা আসনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। আবার শ্যামসুন্দর জিপি-র একটি আসনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিএম। এরকমই উলটপুরাণ কাণ্ড ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নাতে। রায়না ১ ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথ (পঞ্চায়েতের সাত নম্বর আসন)-টি অনগ্রসর জাতিদের জন্যে সংরক্ষিত রয়েছে। এই আসনে তৃণমূল প্রার্থী করেছিল চাঁদ মহম্মদ মল্লিককে।

তৃণমূল সূত্রে খবর, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতিগত শংসাপত্র তাদের প্রার্থী জমা দিতে পারেনি।শনিবার মনোনয়নপত্র পরীক্ষার পরে তা বাতিল হয়ে যায়। ওই আসনে একমাত্র প্রার্থী হিসেবে যেহেতু রয়ে যায় সিপিএমের ইসমাইল মোল্লা, তাই তিনি জয়ী হয়ে যান। শুধু ওই পঞ্চায়েত নয়, রায়না ২ ব্লকের পাইটা ২ পঞ্চায়েতের এক নম্বর আসনেও (বুথ নম্বর: ১৯১) সিপিআইএম প্রার্থী দিলেও, শাসকদল তৃণমূল ও অন্যান্য বিরোধী দল কেউই প্রার্থী দিতে পারেনি। এই আসনটি অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্যে সংরক্ষিত ছিল। এই বুথে সিপিএমের প্রার্থী হিসাবে সবিতা মাথুর একা থেকে যান। শাসকদলই প্রার্থী দিতে পারেনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়ের দাবি, যদি নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে লুটেরাদের হঠিয়ে জনগণের পঞ্চায়েত গঠনের যে আওয়াজ গ্রামে গ্রামে উঠেছে, তাতে তৃণমূল কোনও প্রার্থীই পেতো না। অনেকে তৃণমূল ছেড়ে অন্য দলে চলে গেছে। গ্রামে তৃণমূল করতে লজ্জা পাচ্ছে।' বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, সিপিএমকে তৃণমূল পেশ করছে বাংলায় বিজেপিকে আটকানোর জন্য।উন্নয়ন যদি হয়ে থাকে, তাহলে প্রার্থী হয়নি কেন ? আসলে নেতাদের উন্নয়ন হয়েছে, তাই নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই প্রার্থী দিতে পারেনি। রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'খোঁজ খবর নিয়ে দেখছি কী কারণে প্রার্থী দিতে পারেনি।'

আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget