এক্সপ্লোর

Panchayat Election:মুখ্যমন্ত্রী সুস্থ জেনে স্বস্তিতে রাজ্যপাল, জানালেন ট্যুইটে

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন জেনে স্বস্তিতে রাজ্যপাল। ট্যুইটারে লিখলেন সে কথা। এদিন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার।

রুমা পাল, কলকাতা: মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সুস্থ রয়েছেন জেনে স্বস্তিতে রাজ্যপাল (Governor C V Ananda Bose)। ট্যুইটারে লিখলেন সে কথা। এদিন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। তড়িঘড়ি নামতে গিয়ে পা-কোমরে চোট লাগে তাঁর। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন তিনি। তবে এর মধ্যেই তাঁর খোঁজ নেন রাজ্যপাল। আপাতভাবে সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী, দেখে স্বস্তি প্রকাশ করেন তিনি। 

কী ভাবে জখম মুখ্য়মন্ত্রী?
এদিন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। মাঝ আকাশে প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টারটি! সেবকের এয়ারবেসে জরুরি অবতরণ করালেন পাইলট।কপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, পঞ্চায়েত ভোটের প্রচার সেরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্য়ে রওনা হন মুখ্যমন্ত্রী। দুটি জায়গার মধ্যে সড়কপথে দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। কপ্টারে যেতে মেরেকেটে ১৩মিনিট সময় লাগে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই গাজোলডোবার কাছে পৌঁছে আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে গতিপথ একেবারে ঝাপসা হয়ে যায়। নীচে তখন বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গল। সেখানে কপ্টার নামানোর কোনও সুযোগ ছিল না। বিপদ বুঝে বাগডোগরার দিকে না এগিয়ে কপ্টার ঘুরিয়ে নেন পাইলট। শিলিগুড়ির দিকে আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকায় সেদিকে এগিয়ে যায় কপ্টার। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের কারণে কোনও সিঁড়ির ব্যবস্থা ছিল না। কপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী হয়েছে বিশদে জানেন। তবে আপাতভাবে মুখ্যমন্ত্রী ঠিক আছেন দেখে, নিশ্চিত হন তিনি। পরে, সেবক থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশেষ বিমানে কলকাতায় আসেন। 

এসএসকেএমে মমতা...
মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে  চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় SSKM-এ। সেখানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হরিকৃষ্ণ দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে এদিন কষ্ট করেই গাড়ি থেকেই নামেন মমতা। সেখানে হুইলচেয়ার আনা হয় তাঁর জন্য। কিন্তু ফিরিয়ে দেন মমতা। এর পর কোনো মতে, পা টেনে টেনেই হেঁটে এগোতে থাকেন মমতা। তাঁর বাঁ হাত ধরে ছিলেন হাসপাতালের এক নার্স। ডানদিকও সাপোর্ট ছিল মমতার। সেই অবস্থাতেই কোনও রকমে পা টেনে ভিতরে ঢোকেন তিনি আপাতত উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয়েছে মমতার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে মমতার হাঁটতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা 'উদ্ধার', ধৃত প্রার্থীর স্বামী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget