এক্সপ্লোর

Gujarat-Himachal Election Result Live Update: হিমাচলে সরকার গঠনের পথে, ঘোড়া কেনাবেচা রুখতে বিজয়ী প্রার্থীদের রিসর্টে নিয়ে যাওয়ার ভাবনা কংগ্রেসের

Gujarat And Himachal Pradesh Election 2022 Result: চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে, ১২ নভম্বর।

Key Events
Gujarat and Himachal Pradesh Assembly Election Live Update BJP Congress AAP contesting to get into power Gujarat-Himachal Election Result Live Update: হিমাচলে সরকার গঠনের পথে, ঘোড়া কেনাবেচা রুখতে বিজয়ী প্রার্থীদের রিসর্টে নিয়ে যাওয়ার ভাবনা কংগ্রেসের
দুই রাজ্যের ভোটের ফল আজ।

Background

নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনে বাকি দু'বছর এখনও। তার আগে প্রদেশ রাজনীতিতে ভাগ্য পরীক্ষা রাজনৈতিক দলগুলির।  আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। এক দিকে, হাই ভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) ফলাফল প্রকাশ হতে চলেছে। অন্য দিকে, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Assembly Election 2022) ফলাফলও আজই প্রকাশিত হতে চলেছে। আর দুই রাজ্যেই ত্রিমুখী লড়াই হতে চলেছে। দুই রাজ্য়েই এতদিন প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress)। এ বার ময়দানে পদার্পণ ঘটেছে আম আদমি পার্টির (AAP)। তাতে বিজেপি, কংগ্রেস, দুই দলের ভোটবাক্সেই প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে, ১২ নভম্বর। নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে যদিও শুরু থেকেই বিবাদ ছিল। একসঙ্গে ফলঘোষণা হলেও, ভোটগ্রহণ কেন একসঙ্গে হল না, তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন বিরোধীরা। অভিযোগ উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গুজরাতের ভূমিপুত্র, সেখানে মর্যাদার লড়াই বিজেপি-র। আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে হিমাচলেও জয়ী হওয়া প্রয়োজন তাদের। তবে সেখানে বার বার মুখ্যমন্ত্রী বদল, দলীয় কোন্দল তাদের মাথাব্যথার কারণ

চেষ্টায় যদিও কোনও ত্রুটি রাখেনি বিজেপি। গুজরাত এবং হিমাচল, দুই রাজ্যেই মোদি, শাহ, জেপি নাড্ডা-সহ দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা দফায় দফায় প্রচার চালিয়েছেন দলের হয়ে। ঘোষণা করেছেন একাধিক জনমোহিনী প্রকল্পের। কিন্তু নির্বাচনের ঠিক আগে, গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয় অস্বস্তিতে ফেলে দেয় বিজেপি-কে। সেতু ছিঁড়ে পড়ে শিশু-সহ শতাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় সরকারি দুর্নীতি এবং কারচুপিকে। ঘড়ি তৈরির সংস্থাকে কোন যুক্তিতে সেতু তৈরির বরাত দেওয়া হল, স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই কেন খুলে দেওয়া হল সেতু, নির্ধারিত সংখ্যার চেয়ে কেন বেশি লোক তোলা হল, সংস্থার মালিকের বিরুদ্ধে পদক্ষেপ না করে, কেন খেটে খাওয়া টিকিট বিক্রেতা, নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হল ওঠে প্রশ্ন।

শুধু তাই নয়, ২০০২ সালে গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার হওয়া বিলকিস বানোর ১১ জন ধর্ষককে মেয়াদ শেষের আগেই, স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়া নিয়েও সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপি সরকার। কেন্দ্রই বা তাতে অনুমোদন দিল কেন, ধর্ষকদের মিষ্টিমুখ করিয়ে, মালা পরিয়ে জেলের বাইরে স্বাগত জানানো নিয়েও ওঠে প্রশ্ন। আগাগোড়া এই প্রশ্নে যদিও নীরব মোদি-শাহরা। বরং গুজরাতে প্রচারে তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজাকে নামাতে দেখা যায় তাদের। একই ভাবে হিমাচলে বিগত কয়েক দশকে পালা করে সরকারে থেকেছে বিজেপি এবং কংগ্রেস। তার মধ্যে আপ ঢুকে পড়ে, সমীকরণ কার্যতই গুলিয়ে দিয়েছে। একাধিক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করেছে তারা। গুজরাতেও নিজেদের বিজেপি-রর বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আপ। 

আর এ সবের মধ্যে কংগ্রেসকে ঘিরে দোলাচল রয়েছে। কারণ ২০১৭ সালে গুজরাতে বিজেপি-কে কড়া টক্কর দিলেও, পরবর্তী কালে দল ছেড়ে দলে দলে নেতা-বিধায়ক বিজেপি-তে যোগ দেন। হিমাচলের পরিস্থিতিও তথৈবচ। এমনকি রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বা সনিয়া গান্ধীদের আগের মতো প্রচারে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়নি। একই সঙ্গে দুই রাজ্যে আপের পদার্পণও বিপদসঙ্কেত বয়ে আনছে তাদের জন্য কারণ বিজেপি-র তেমন ক্ষতি না হলেও, আপ তাদের ভোটেই ভাগ বসাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরেই। ফলাফল কী হয়, তা জানা যাবে বেলা বাড়লেই।

22:48 PM (IST)  •  08 Dec 2022

Himachal Pradesh Election Result Live:কংগ্রেসের বিজয়ী বিধায়কদের আপাতত শিমলাতেই থাকতে বলা হয়েছে, খবর সূত্রে

কংগ্রেসের বিজয়ী বিধায়কদের আপাতত শিমলাতেই থাকতে বলা হয়েছে, খবর সূত্রে। আগামীকাল সেখানে তাঁদের সঙ্গে দেখা করার কথা ভূপেশ বাঘেল এবং ভূপিন্দর হুডার। থাকার কথা দলের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব শুক্লারও। 

21:20 PM (IST)  •  08 Dec 2022

Gujarat Election Result Live Update:গুজরাতে সমস্ত রেকর্ড ভেঙে জয় বিজেপির

গুজরাতে সমস্ত রেকর্ড ভেঙে জয় বিজেপির। ১৫৬ আসনে ঝুলিতে গেল গেরুয়া শিবিরের, ১৭টি আসনে জিতে অস্তিত্বরক্ষার প্রশ্নে পড়ল কংগ্রেস। আপ পেল ৫টি আসন।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget