এক্সপ্লোর

Hooghly Loksabha Election Result: কটাক্ষ, বিদ্রুপ উড়িয়ে হুগলিতে 'দিদি নং ১' রচনা, হারালেন সতীর্থ লকেটকে

Rachna Banerjee:২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রটি বহুলচর্চিত আসনে পরিণত হয়।

হুগলি: লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তিনি ৫ লক্ষ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন তিনি। ৫১ হাজার ৬৫৪ ভোটে বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন রচনা। ভোটপ্রাপ্তির নিরিখে হুগলিতে দ্বিতীয় স্থানে রয়েছেন লকেট। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। তিনি ১ লক্ষ ১০ হাজার ১৬৭ ভোট পেয়েছেন। (Hooghly Loksabha Election Result)

২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রটি বহুলচর্চিত আসনে পরিণত হয়। লকেটকে প্রার্থী করা নিয়ে বিজেপি-র অন্দরে যেমন ক্ষোভ ছিল, তেমনই অভিনেত্রী রচনাকে সেখানে প্রার্থী করে চমক দেয় তৃণমূল। অভিনয় জগতের পরিচিত মুখ লকেট এবং রচনার মুখোমুখি লড়াই ঘিরেও সরগরম হয় রাজ্য রাজনীতি। লকেট যদিও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসীই ছিলেন এযাবৎ।

তবে প্রচারপর্বে সেখানে পদে পদে সমালোচনার মুখে পড়েন রচনা। ‘ধোঁয়া’ দেখে শিল্পের জয়গান করে, ঘাস খাওয়া গরুর দইয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতেও বিদ্রুপের শিকার হন নায়িকা। পাশাপাশি ‘দিদি নং ১’-এ সুযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রচনা প্রচার করছেন বলেও অভিযোগ করে বিজেপি। শেষ মেশ হুগলিতে জয়ী হলেন রচনা। 

আরও পড়ুন: West Bengal Loksabha Elections Result: 'বাংলায় সবচেয়ে ভাল ফল', বলেছিলেন মোদি, বিজেপি ১০, তৃণমূল ৩১ আসনে এগিয়ে, অভিষেকের কথাই ফলল

কৃষি এবং শিল্পের সমন্বয়ে পশ্চিমবঙ্গের অন্যতম অর্থনৈতিক ভাবে উন্নত জেলা হুগলি। ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হয়েছিলেন হিন্দু মহাসভার নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়।  ১৯৫৭ সালে সেখানে খাতা খোলে সিপিএম। প্রভাত কর, বিজয়কৃষ্ণ মোদক এবং রূপচাঁদ পালের হাত ধরে ১৯৮৪ সাল পর্যন্ত সেখানে একচ্ছত্র আধিপত্য ছিল সিপিএম-এর। ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত কংগ্রেসের দখলে ছিল হুগলি। রূপচাঁদ পালের হাত ধরে আবারও ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতা ছিল সিপিএম-এর হাতে।

২০০৯ সালে তৃণমূলের রত্না দে হুগলিতে জয়ী হন। পর পর দু’বার হুগলি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানকারী লকেটকে হুগলিতে প্রার্থী করে বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া থেকেও বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন লকেট। সেই সময় থেকেই তাঁকে নিয়ে অসন্তোষ ধরা পড়ে বিজেপি-র অন্দরে। এবারের লোকসভা নির্বাচনেও সেই রেশ চোখে পড়ে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget