এক্সপ্লোর

Panchayat Election:আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোনা, জখম ৩

ISF TMC Clash In Chandrakona:আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ বাধে।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আইএসএফ-তৃণমূল (ISF TMC Clash) সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোনা (Chandrakona)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পতাকা লাগানোকে (Flag) ঘিরে সংঘর্ষ বাধে। তাতে বেশ কয়েকজন জখম হন। এর আগে এক ছবি দেখা গিয়েছিল ভাঙড়ে।

কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চন্দ্রকোনার কৃষ্ণপুরে তৃণমূলের সঙ্গে আইএসএফ ও সিপিএম কর্মীদের সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার বাধে। তাতে আহত হন ৩ তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, পতাকা লাগানোর সময় তাঁদের কর্মীদের ওপর হামলা চালায় আইএসএফ ও সিপিএম কর্মীরা। ঘটনাটিতে আইএসএফ ও বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভাঙড়ের ঘটনায় আবার উল্টো ছবি উঠে এসেছে বলে অভিযোগ।

ভাঙড়ে উত্তেজনা...
এর আগে ভাঙড়ে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী-সহ ২ জন। সেখানে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় ৬ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জখম ইব্রাহিম মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৫৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর সঙ্গী তৃণমূল নেতা ওহিদুল মোল্লাও জখম হন। রাতে ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত সওকত মোল্লা, আরাবুল ইসলাম-সহ দলীয় নেতৃত্ব। যদিও আইএসএফের দাবি, এলাকায় সংগঠন দুর্বল জেনে মিথ্যা দোষারোপ করছে শাসকদল। ঘটনা হল, এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব জুড়ে শিরোনামে এসেছে একাধিক অশান্তির ঘটনা। মেরেকেটে আর কয়েকদিন বাদেই ভোট। এখনও থামছে না হিংসা। এদিনই যেমন, বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলমুড়ি গ্রামে প্রচারে জেলা পরিষদের ৪ নম্বর আসনের বিজেপি প্রার্থী তীর্থ ভট্টাচার্য। দলবল নিয়ে তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুনীল বাগদী, অভিযোগ এমনই। বিজেপি প্রার্থী গ্রামে ঢুকলে ঝামেলা হবে বলে জানান তৃণমূল নেতা। দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বিজেপি কর্মীরা লিফলেট বিলি করতে গেলে তা ছিঁড়ে দেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা, এমনই অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। আবার ২৪ ঘণ্টার মধ্যে হিংসার অভিযোগ তেতে উঠল উত্তর ২৪ পরগনার খড়দা। এবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, গতকাল তৃণমূল কর্মী শম্ভু সাউকে মারধর করেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মহেশলাল প্রজাপতি ও তাঁর দলবল। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। হামলা-যোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। এর আগে শুক্রবার প্রচারের সময় এই বিজেপি প্রার্থীকেই মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শাসকদল।

আরও পড়ুন:সকন্যা তিহাড়ে অনুব্রত, খাঁ খাঁ করছে বাড়ি-কার্যালয়, বীরভূমে বৈতরণী পার হবে তৃণমূলের!

 

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget