এক্সপ্লোর

Arjun Singh: পুলিশের সঙ্গে বচসা, পায়ে হেঁটে গিয়ে মনোনয়ন জমা BJP প্রার্থী অর্জুনের, বললেন..

Arjun Files Nomination Today: ২০ মে লোকসভা নির্বাচন ব্যারাকপুরে। আজ মনোনয়ন জমার আগে কী প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী অর্জুনের ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে (Barrackpur Lok Sabha Constituency) তাঁকে টিকিট দেয়নি শাসকদল (TMC)। টিকিট পান পার্থ ভৌমিক। লোকসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন,' তৃণমূলে ফেরাটা ভুল হয়েছে।' বহু জলঘোলার তিনি ফেরেন গেরুয়া শিবিরে। আর এরপরেই শুরু রাজনৈতিক চাপানউতোর।হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ব্যারাকপুর। যে টিকিট তিনি পাননি শাসকদলে থেকেও, সেই টিকিট পেয়েছেন বিজেপিতে গিয়ে। ২০ মে লোকসভা নির্বাচন ব্যারাকপুরে।আর এবার মনোনয়ন দাখিল করার আগে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বললেন, 'ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে।' 

পুলিশের সঙ্গে বচসা, পায়ে হেঁটে গিয়ে মনোনয়ন জমা অর্জুনের

এদিকে, এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সঙ্গে পুলিশের বচসা বাধে। বিজেপি প্রার্থীর জন্য নির্দিষ্ট পথে না যাওয়ায় বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। বচসার জেরে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেন অর্জুন সিংহ।

'ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে'

বলাইবাহুল্য একুশের বিধানসভা ভোটে হারের পর থেকেই বিজেপির পাখির চোখ ছিল লোকসভা ভোট। আর এবার সেই বহুপ্রতীক্ষিত লোকসভা শুরু হয়ে গিয়েছে ১৯ এপ্রিল। আর এবার মে মাসের ২০ তারিখ ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন,'ব্যারাকপুর বিজেপির ছিল। ব্যারাকপুর বিজেপির থাকবে।'

'তৃণমূল নামক অসুর শক্তিনাশের' প্রার্থনা 

এদিন তিনি সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বের হন। তারপর মজদুর ভবনের কাছেই মন্দিরে তিনি পুজো দেন। পুজো শেষে হুডখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের দিকে তিনি রওনা দেন। সাংবাদিকদের তিনি বলেন, 'দেব-দেবীর আশীর্বাদ নিয়েই মনোনয়ন দাখিল করতে যাচ্ছি।' দেব-দেবীর কাছে 'তৃণমূল নামক অসুর শক্তিনাশের' প্রার্থনা করেন তিনি । তাঁর ব্যাখ্যা, 'তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে। তাঁরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তাঁরা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। '

 আরও পড়ুন, ভোটের মুখে গত ২৪ ঘণ্টায় পরপর বিস্ফোরণ বহরমপুরে, উড়ল বাড়ির চাল..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget