এক্সপ্লোর

Malda News: মালদায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, 'মৃত'-কে 'দলীয় কর্মী-সমর্থক' বলে দাবি BJP-TMC দুই দলেরই

Malda Murder Case: পুরাতন মালদার সাহাপুরে যুবক খুন, শুরু রাজনৈতিক দড়ি টানাটানি, বিজেপি-তৃণমূল দুই দলেরই দাবি মৃত তাঁদের দলীয় কর্মী...

মালদা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের খুনের অভিযোগ রাজ্যে। বাংলায় এর আগে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুনের সংখ্যা কম নয়। পার্কসার্কাস, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক এলাকা এই ঘটনার সাক্ষী। তবে অধিকাংশ ঘটনাতেই রাজনৈতিক রং ছিল না। এবার পুরাতন মালদায় খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি।

পুরাতন মালদার সাহাপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, বাড়ির সামনে রাস্তা থেকে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত দেহ। খুনের ওই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। মালদা উত্তরের বিজেপি প্রার্থী, মৃতকে তাঁদের দলীয় সমর্থক বলে দাবি করেছেন। অন্য়দিকে, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, মৃত যুবক তাঁদের দলের কর্মী। যুবককে খুনের প্রতিবাদে এদিন সকালে আড়াই ঘণ্টা মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ,সকালে তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর, বাড়ির সামনেই রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুরনো বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান মালদা থানার পুলিশের।

বীরভূমের মহম্মদবাজারে পাথর খাদান খুঁড়ে উদ্ধার করা হয়েছিল নিখোঁজ তৃণমূল নেতার দেহ। ঘটনায় এক পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। অন্যদিকে, ডায়মন্ড হারবারে আক্রান্ত তৃণমূল কর্মী।ঘটনায় গ্রেফতার হয়েছিলেন এক বিজেপি কর্মী। মালদার হরিশ্চন্দ্রপুরে আবার বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের আগে খুন, খুনের চেষ্টা, হামলার অভিযোগ ৩ জেলায়। বীরভূমে INTTUC নেতা ও পাথর খাদান মালিককে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মী। অন্যদিকে, মালদায় বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল।

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী যেতেই তোপ শুভেন্দুর, বললেন..

বীরভূমের মহম্মদবাজারে পাথর খাদান মালিক ও INTTUC-র জেলা সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। সালাউদ্দিনের বাড়ি সিউড়িতে। তাঁর পরিবারের দাবি, পাথর খাদানের জমি লিজ দেওয়া নিয়ে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল তৃণমূল নেতার। গত শুক্রবার এক পাথর ব্যবসায়ী সালাউদ্দিনকে মহম্মদবাজারে নিয়ে যান। তারপর থেকেই খোঁজ মিলছিল না INTTUC নেতার। খুনের পর দেহ পাথর খাদানে পুঁতে রাখা হয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করেন মৃতের আত্মীয়রা। পরিবারের অভিযোগের ভিত্তিতেই মহম্মদবাজারের শালডাঙা গ্রামের একটি পাথর খাদানে মাটি কেটে দেহ উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় তারক টুডু নামে ওই পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল মহম্মদবাজার থানার পুলিশ।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget