এক্সপ্লোর

Abhishek Banerjee Attacks BJP: 'তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়ে প্রার্থী করার অপেক্ষায়', বিজেপিকে খোঁচা অভিষেকের

BJP News: গতকালই বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ ও দিব্যেন্দু অধিকারী। কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়ও।

বেলদা : প্রথম দফায় রাজ্যের ২০টি আসনে (এর মধ্যে আবার সরে দাঁড়িয়েছেন পবন সিংহ) প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও ২২টি ও বাকি ১টি অর্থাৎ ২৩টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেনি গেরুয়া শিবির। এদিকে গতকালই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিংহ ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারী। এই আবহে দল বদলের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলদায় (Belda) ভোটপ্রচার থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরবও হলেন।

ব্যারাকপুরে তৃণমূলের টিকিট না পেয়ে বেশ কয়েকদিন ধরে ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমনকী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চ্যালেঞ্জও ছোড়েন। যদিও তাতে কোনো পরিস্থিতির বদল হয়নি। টিকিট পাননি অর্জুন। শেষমেশ তিনি বিজেপিতে ফিরে যান। গতকাল তিনি গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন করেন। একইসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন দিব্যেন্দু অধিকারীও। তাঁকেও এবার তমলুকে টিকিট দেয়নি তৃণমূল। যদিও তাঁর সঙ্গে রাজ্যের শাসক শিবিরের দূরত্ব বহু আগে থেকেই স্পষ্ট ছিল। বিজেপিতে যোগ দিয়েই তিনি তৃণমূলকে একহাত নেন। রাজনৈতিক মহলের জল্পনা, সম্ভবত টিকিট পেতে পারেন অর্জুন সিংহ ও দিব্যেন্দু অধিকারী। কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়ও। 

এই আবহেই এবার দল বদলের প্রসঙ্গ তুলে অভিষেকের খোঁচা, "তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপি এখনও ঘোষণা করতে পারেনি। তার কারণ ওরা অপেক্ষা করছে, তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে, তাদের মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে, কবে একটাকে তুলে প্রার্থীপদ দেবে। দেখুন না নারায়ণগড়ে ২০২১-এ কে দাঁড়িয়েছিলেন ? তৃণমূলের আবর্জনা। এখন অপেক্ষা করছে আবর্জনাগুলো তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে।" 

এদিন অভিষেকের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও। মোদির সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "আপনি শুধু শ্বেতপত্র আনুন, তিন বছরে বাংলায় গোহারা হওয়ার পর আপনি ১০ পয়সা আবাসে ও ১০০ দিনের কাজে দিয়েছেন। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা-সমিতি করতে যাব না।" 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget