এক্সপ্লোর

Suvendu Attacks Mamata: "৪০ লাখ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল", মমতাকে পাল্টা জবাব শুভেন্দুর

Suvendu Attacks Mamata: ডায়মন্ডহারবার মডেল তৃণমূল ৪০ লাখ ছাপ্পা ভোটে জিতেছে বলে শনিবার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুঠের যে অভিযোগ করেছেন তার পাল্টা জবাব দেন তিনি।

কলকাতা: শনিবার তৃণমূল (TMC) সংসদীয় দলের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, কমিশনের সাহায্যে রাজ্যে বেশ কয়েকটি আসনে ভোট লুঠ করে জিতেছে বিজেপি (BJP)। না হলে ঘাসফুল শিবিরের আসন আরও বাড়ত। কারও নাম না করে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)। ৪০ লক্ষ ছাপ্পা ভোটের জন্যই তৃণমূলের আসন বেড়েছে বলে কটাক্ষ করেন তিনি।
 
রাজনৈতিক সংঘর্ষের কারণে মৃত নন্দীগ্রামের বিজেপি কর্মীর বাড়িতে শনিবার গেছিলেন শুভেন্দু। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে লোকসভা ভোটের ফলাফলের পর প্রথম মুখ খুললেন তিনি। আর খুলেই পাল্টা ছাপ্পা ভোটে জেতার অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। এপ্রসঙ্গ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "ওনার কথা কী মূল্য আছে। ভোটের রেজাল্ট বেরোনোর দু ঘণ্টা পরেই উনি বলেছিলেন আমরা সরকার গঠন করব। তারপর কী হল? ওরা শুধু ডায়মন্ডহারবারেই ছাপ্পা মেরেছে ১০ লক্ষ। আর কেশপুরে এক লক্ষ ৩০ হাজার। এবারের লোকসভা ভোটে আমরা দু কোটি ৩৫ লক্ষ ভোট পেয়েছি। সেখানে ওরা পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষ। ফারাক ৪০ লাখের। আমরা যা পেয়েছি গণদেবতা ও জনতা-জনার্দনের আশীর্বাদ। ১২টার জায়গায় ২১টা হলে সবাই খুশি হত। আমিও বলেছিলাম আমাদের অন্তত ২০ থেকে ২১টা আসন হবে। কিন্তু, তা হয়নি তৃণমূলের ছাপ্পা ভোটের জন্য। তবে আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গেছে। ১৬ টা বিধানসভার মধ্যে ১৫টা আমরা জিতেছি।"

আরও পড়ুন: Sealdah Train Service: শিয়ালদা শাখায় ভোগান্তি চরমে, অতিরিক্ত বাস কোথায় ? রেলের অভিযোগ ওড়ালেন ফিরহাদ..

মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি নাম না করে দিলীপ ঘোষের সমালোচনারও শনিবার জবাব দেন শুভেন্দু।  বলেন, "যাঁরা এখন বড় বড় পোস্ট করছেন তাঁরা মনে হয় অতীতটা জানেন না। ২০১৯ সালে আইপ্যাক বা লক্ষ্মীর ভাণ্ডার ছিল না। মুসলিমদের ভুল বোঝানোর জন্য এনআরসি বা সিএএ ছিল না।"  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Post Poll Violence: 'অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল', ডায়মন্ড হারবারে বিজেপির ক্যাম্পে আশ্রয় ঘরছাড়া কর্মীদের !
 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget