এক্সপ্লোর

গাঁধীনগরে রোড শো, মনোনয়ন পেশ অমিত শাহর, বললেন, দেশের নেতৃত্বে কে, এবারের নির্বাচনে এই ইস্যুতেই লড়াই

গাঁধীনগর: গুজরাতের গাঁধীনগর আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। গাঁধীনগর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় অমিত শাহর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এর আগে আহমেদাবাদে রোড শো করেন বিজেপি সভাপতি। রোড শো শুরুর আগে  জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ দাবি করেন, এবারের ভোটে একটাই ইস্যু। তা হল, ভোটের পর দেশকে কে নেতৃত্ব দেবেন। তিনি আরও দাবি করেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতার জন্য গত ৭০ বছর ধরে অপেক্ষা করছিলেন। মঞ্চে অমিত শাহর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, নীতীন গড়করি এবং উদ্ধব, শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিংহ বাদল ও এলজেপি নেতা রাম বিলাস পাসোয়ানের মতো শরিক দলের নেতৃবৃন্দ। অমিত শাহ দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে তিনি লোকজনকে দেশকে নেতৃত্বদানের জন্য মোদির নামে জয়ধ্বনি করতে দেখেছেন। বিজেপি সভাপতি বলেছেন, ‘‘দেশকে কে নেতৃত্ব দেবেন-শুধুমাত্র এই ইস্যু নিয়েই এবারের নির্বাচন হবে...হিমাচল থেকে কন্যা কুমারী, কামরূপ থেকে গাঁধীনগর-যেখানেই আমি এই প্রশ্ন করেছি,তখন শুধুমাত্র একটাই আওয়াজ শুনেছি- ‘মোদি, মোদি, মোদি’ ’’। লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী ও পুরুষোত্তম গণেশ মাভলঙ্করের মতো নেতারা গাঁধীনদর কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন। এ রকম একটা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে মন্তব্য করেছেন অমিত শাহ।

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget