এক্সপ্লোর

Mamata Banerjee: ‘জিনিসপত্র মহার্ঘ্য, কিন্তু আপনার দাম পড়ে গিয়েছে মোদিবাবু’, নির্বাচনী সভায় মমতা

Mamata on Modi: শনিবার শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে প্রচারে যান মমতা।

কুলটি: প্রকাশ্য সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ মোদি এবং বিজেপি-র লক্ষ্যই হল এই দেশ, দেশের মানুষ এবং মানুষের রোটি-কপড়া-মকানের অধিকার বিক্রি করে দেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে রান্নার গ্যাস, রোজকার পণ্য, দেদার সবকিছুর দাম বাড়িয়ে চললেও, মোদির দাম পড়ে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন মমতা। (Mmata on Modi)

শনিবার শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে প্রচারে যান মমতা। সেখানেই মোদিকে তীব্র আক্রমণ করেন। মমতা দাবি করেন, তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভে এসেছিলেন মন্ত্রী থাকার সময়। ওয়াগন, কোচ তৈরির অর্ডার দিয়েছিলেন। কিন্তু আজ রেল বিভাগটিকেই তুলে দিয়েছে কেন্দ্র।  রেলের কোনও বাজেট নেই, অর্ডার নেই। ১১টি কয়লা খনি যেমন বিক্রি করা হয়েছে, তেমনই রেলও বিক্রি হয়ে যাবে বলে এদিন দাবি করেন মমতা। 

মোদিকে নিশানা করে মমতা বলেন, "নীরবে সব ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রক্তচাপ, সুগার, হার্টের ওষুধের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, আলু-পটল, সব জিনিস আকাশছোঁয়া। কিন্তু মোদিবাবু! আপনার দাম তো কমে গিয়েছে! আপনাকে মানুষ পছন্দ করছেন না। কেন এত মিথ্যে কথা বলেন আপনি, কেন এত অত্যাচার চালান গিরবের উপর?"

আরও পড়ুন: Mamata Banerjee Injury : ভোটপ্রচারে গিয়ে ফের বিপত্তি, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী

বিনামূল্যের রেশন প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন আজকের নয়। সেই নিয়েও এদিন কেন্দ্রকে, মোদিকে নিশানা করেন মমতা। তিনি জানান, জিএসটি বাবদ কেন্দ্র বাংলা থেকে ৬ লক্ষ ৮০ হাজার কোটি টাকা নিয়ে যায়। বাংলাকে প্রাপ্য ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দেয়নি এখনও। নিয়ম ছিল, রেশনের জন্য রাজ্যকে ৯ হাজার কোটি টাকা দিতে হবে। কেন্দ্র দেবে ৭ হাজার কোটি। কিন্তু গত দু'বছরে কেন্দ্র কোনও টাকা দেয়নি। পুরো টাকাই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে মিটিয়েছে। তাই বিনা পয়সার রেশন পাচ্ছেন সকলে।

মোদি রেশ নিয়েও মিথ্যে দাবি করছেন বলে এদিন অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, "শুধু মিথ্যে কথা বলে। এত মিথ্যেবাদী, এত জুমলাবাজ প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি। খালি বাংলাকে বদনাম করে। দেশটাকে বিক্রি করে দিতে চায়। শ্রমিকের মজুরি কেড়ে নেয়। সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি এনেছে। আপনাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়াই ওদের লক্ষ্য, দেশ বাঁচানো নয়। ওরা ধর্ম বিক্রি করে, জাত বিক্রি করে, মানুষ বিক্রি করে।" কেন্দ্র প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয় না, দেশের মধ্যে বাংলাই একমাত্র পেনশন দেয় বলেও এদিন জানান মমতা। ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি মোদি রক্ষা করেননি বলেও এদিন ফের স্মরণ করিয়ে দেন মমতা।

সেরা শিরোনাম

Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Harshana Yoga: 'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে

ভিডিও

Gyanesh Kumar Row : জ্ঞানেশকাণ্ডে ফের পথে নামছে INDI জোট, Rahul Gandhi-কে নিশানা BJP-এর
Chorbagan Incident: চোরবাগানে ভেঙে পড়তে পারে প্যান্ডেল! কার নির্দেশে ঘোষণা? খুঁজছেন তদন্তকারীরা
BJP Inner Clash | বিসর্জনকে ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ
Food Safety Raid : খাদ্য সুরক্ষা অভিযানে অনিয়মের পর্দাফাঁস, বন্ধ করে দেওয়া হল 'বল্লে বল্লে ধাবা'
Chorbagan Durga Idol Immersion: ভারাক্রান্ত মন নিয়েই বিসর্জন হল চোরবাগান সর্বজনীনের প্রতিমার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Harshana Yoga: 'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
Astro: আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
Ratna Debnath: ‘সঙ্গে কারা ছিল, কেন অ্যারেস্ট হবে না, ডাক্তার বলে? আমার মেয়েও ডাক্তার ছিল’, প্রশ্ন রত্না দেবনাথের, অভয়াকাণ্ডে ফের পথে নামার প্রস্তুতি
‘সঙ্গে কারা ছিল, কেন অ্যারেস্ট হবে না, ডাক্তার বলে? আমার মেয়েও ডাক্তার ছিল’, প্রশ্ন রত্না দেবনাথের, অভয়াকাণ্ডে ফের পথে নামার প্রস্তুতি
El Nino: ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, ২০২৭-এ ভারতের আবহাওয়ায় বড় প্রভাবের আশঙ্কা
ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, ২০২৭-এ ভারতের আবহাওয়ায় বড় প্রভাবের আশঙ্কা
LIC Jeevan Utsav : মাত্র ৫ বছর টাকা দিয়ে সারা জীবন বেতনের মতো আয় পাবেন ? LIC-র রয়েছে এই পলিসি
মাত্র ৫ বছর টাকা দিয়ে সারা জীবন বেতনের মতো আয় পাবেন ? LIC-র রয়েছে এই পলিসি
Embed widget