এক্সপ্লোর

Mamata Banerjee: ‘তৃণমূলের আপদ আজ বিজেপি-র সম্পদ হয়েছে’, কোচবিহারে নিশীথকে আক্রমণ মমতার

Nisith Pramanik: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সকলের চোখ কোচবিহারের দিকেই।

মাথাভাঙা: কোচবিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ওঠা নিশীথকে 'আপদ' বলে কটাক্ষ করলেন মমতা। নিশীথ শুধু গুন্ডামি করে বেড়ান, তাঁর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া গণতন্ত্রের জন্য লজ্জার বিষয় বলেও এদিন মন্তব্য করেন মমতা। (Lok Sabha Elections 2024)

আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সকলের চোখ কোচবিহারের দিকেই। দুপুরে নির্বাচনী সভা করলেন মমতা। বিকেলে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদি আসার আগেই এদিন মাথাভাঙায় সভা করেন মমতা। সেখানে দাঁড়িয়ে সরাসরি নিশীথকে আক্রমণ করেন তিনি। নিশীথের সমস্ত কর্মকাণ্ডের ফাইল তাঁর কাছে রয়েছে বলেও জানালেন। 

এদিন মমতা বলেন, "আপনাদের একজন বাবুর বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, বিজেপি-র কাছে আজ সম্পদ হয়েছে। আমি শুনেছি, ও কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে! ভিডিওটা চেয়ে পাঠিয়েছি আমি। চার-পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কয়েক দিন আগে উদয়ন গুহের গাড়িতে হামলা করেছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমার মুখটা মনে করে ভোট দেবেন’, কোচবিহার থেকে বার্তা মমতার

নিশীথের উদ্দেশে মমতা আরও বলেন, "বাবু, আমি একটু বলব তোমার নামে কী, কত মামলা রয়েছে? সব নথি আছে আমার কাছে। স্থানীয় নেতাদের দিয়ে দেব। আজ নাকি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? লজ্জা, লজ্জা, দেশের লজ্জা। দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? তফসিলি, ভাল লোক ছিল না আর? আমাদের প্রার্থী দেখুন, জগদীশচন্দ্র বাসুনিয়া। মাটির মানুষ, কোচবিহারের বেশি। কথা কম বলেন, কাজ করেন। আর ওদের প্রার্থী! অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গিয়েছে মুখগুলো সব। কুৎসিৎ ভাষা, কুৎসিৎ কথা, কুৎসিৎ চক্রান্ত, কুৎসিৎ অবস্থা।"

বিজেপি যবে থেকে কেন্দ্রে ক্ষমতায় এসেছে, সেদিন থেকে বাংলার সঙ্গে বঞ্চনা হচ্ছে বলে দাবি করেছেন মমতা। তাঁর অভিযোগ, বাংলা থেকে ৬ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্র। কিন্তু বাংলার প্রাপ্য ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে, যা গণতন্ত্রের আদর্শ পরিবেশ নয় বলে এদিন মন্তব্য করেন মমতা। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget