এক্সপ্লোর

S Jaishankar: UN-এর নির্বাচন মন্তব্য হেলায় ওড়ালেন বিদেশমন্ত্রী! কী বললেন?

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের আবহে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ-করার মতো বিষয় নিয়ে একটি বক্তব্য় রেখেছিলেন UN-এর মুখপাত্র। তারই জবাব এস জয়শঙ্করের

কলকাতা: দেশে লোকসভা নির্বাচনের আবহ। এর মধ্য়েই সম্প্রতি দিল্লি আবগারি মামলায় (Delhi Liquor Policy) ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তা নিয়ে কোমর বেঁধে আন্দোলনে নেমেছেন বিরোধীরা। একইসঙ্গে এই গ্রেফতারি নিয়ে বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে জার্মানি-সহ অন্য দেশের তরফেও। সব ক্ষেত্রেই সেই বক্তব্যের তুমুল বিরোধিতা করেছেন কেন্দ্রীয় সরকার। বিষয়টি সম্পূর্ণ ভাবে আদালতের বিষয় এবং দেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানানো হয়েছে। 

PTI সূত্রের খবর। এই বিষয়টি নিয়ে সম্প্রতি বক্তব্য পেশ করেছিলেন রাষ্ট্রপুঞ্জ (United Nations)-এর সেক্রেটারি জেনারেলের এক মুখপাত্র। সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে জবাব দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কী বলেছিলেন UN-এর মুখপাত্র?
 পিটিআই সূত্রের খবর,  রাষ্ট্রপুঞ্জ (United Nations)-এর সেক্রেটারি জেনারেলের এক মুখপাত্র Stephane Dujarric একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন। তার মধ্যে যেমন অরবিন্দ কেজরিওয়ালে গ্রেফতারির বিষয় ছিল, তেমনই কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, ভারতের নির্বাচন সংক্রান্ত মন্তব্য়ও ছিল।  Stephane Dujarric-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, তারা আশা করে ভারতে নাগরিকদের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রত্যেকে 'Free and Fair' আবহে ভোট দিতে পারবে। 

এই বিষয়েই মুখ খুলেছেন এস জয়শঙ্কর। পিটিআই সূত্রের খবর, তিরুঅনন্তপুরমে প্রচারে গিয়ে এই বিষয়ে একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, 'ইউনাইটেড মিশনের আমাকে বলার প্রয়োজন নেই যে এখানে যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। আমাদের দেশের জনগণ আছেন। তাঁরাই এটা দেখবেন যে নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয়।'

গত সপ্তাহের প্রেস বিজ্ঞপ্তির সময়  Stephane Dujarric-কে প্রশ্ন করা হয়েছিল ভারতের 'political unrest' নিয়ে। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনা তুলে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের ভিত্তিতে ওই উত্তর দেন। 

এর আগেও:
এর আগে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Arrest) গ্রেফতারি নিয়ে মন্তব্য় করেছিল জার্মানি ও আমেরিকা। সেই সময়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। ভারতে কর্মরত আমেরিকার অ্যাক্টিং ডেপুটি চিফ অফ মিশনকে নয়া দিল্লিতে বিদেশমন্ত্রকের অফিসে ডেকে বার্তা দেওয়া হয়েছিল। জার্মানির রাষ্ট্রদূতকে ডেকেও বার্তা দেওয়া হয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, নতুন করে সংঘাত রাজ্য-রাজভবনের মধ্যে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget