এক্সপ্লোর

Panchayat Election : মুর্শিদাবাদ থেকে কোচবিহার, পুনর্নির্বাচনেও একাধিক জায়গায় বোমাবাজি !

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পুনর্নির্বাচনের দিনে কোথাও পাটক্ষেত থেকে লুকিয়ে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। কোথাও বুথের ২০০ মিটারের মধ্যে ভোটারদের ভয় দেখাতে উঠল বোমাবাজি করার অভিযোগ !

আবির দত্ত, গৌতম মণ্ডল, অনির্বাণ বাগচী ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  কোচবিহারের দিনহাটা থেকে পূর্ব মেদিনীপুরের বাকচা থেকে মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙা। নির্বাচনের পর পুনর্নির্বাচনেও একাধিক জায়গায় হল বোমাবাজি ! মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দক্ষিণ ২৪ পরগনার জায়মন্ড হারবার, উদ্ধার হল বোমা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পুনর্নির্বাচনের দিনে কোথাও পাটক্ষেত থেকে লুকিয়ে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। কোথাও বুথের ২০০ মিটারের মধ্যে ভোটারদের ভয় দেখাতে উঠল বোমাবাজি করার অভিযোগ ! সবমিলিয়ে নিরাপত্তা বেষ্ঠনী আঁটসাঁটো হলেও বোমার দাপট জারি রইল বাংলাজুড়ে।

মাস্কেট বাহিনীর দাপাদাপি। মেরে কংগ্রেস প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া। ভোটদানে বাধা। এসবের জেরে সোমবার কোচবিহারের (Coochbehar) দিনহাটার শিবেশ্বর গ্রাম পঞ্চায়েতের বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কিন্তু শান্তিতে ভোটগ্রহণ হল না এদিনও। ফের বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা। অভিযোগ, দূরে পাট খেতের মধ্যে লুকিয়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকেই বোমাবাজি হচ্ছিল।

পূর্ব মেদিনীপুরের বোমাবাজির ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের বাকচাতেও। বাকচা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ৫০০ মিটার দূরে পরপর পাঁচটি বোমা ফাটে। শনিবার ভোটের দিন ব্যাপক অশান্তির জেরে ২২৮ নম্বর বুথে এদিন পুনর্নিবাচন শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু বেলা বাড়তেই শুরু হয় বোমাবাজি। পরে ভিনরাজ্যের পুলিশ বাহিনী এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। 

মুর্শিদাবাদের সোমবার মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙা গ্রাম পঞ্চায়েতের ১০২ ও ১০৩ নম্বর বুথে পুনর্নির্বাচন ছিল। বুথের ২০০ মিটারের মধ্যেই এদিন সকালে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। আমবাগানের মধ্যে দিয়েই বুথে যাওয়ার রাস্তা। অভিযোগ সেখানেই জটলা করে দাঁড়িয়েছিল দুষ্কৃতীরা। এদিকে, বেলডাঙায় একটি পুকুর থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ টি বোমা। দ্রুত সেখানে বোম্ব ডিসপোসাল স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। 

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার নেত্রা গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে এদিন পুনর্নির্বাচন ছিল। এর আগে রবিবার রাতে, ডায়মন্ডহারবারের SDPO-র নেতৃত্বে এলাকায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় বেশকিছু বোমা।  

আরও পড়ুন- ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ, তার মাঝেই হাসিমুখে চলছে ছাপ্পা !

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget