এক্সপ্লোর

Panchayat Election : সিপিএম প্রার্থীর আত্মীয়কে মার, প্রতিবাদে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর

North 24 Parganas : আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সিপিএমের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আক্রমণের পাল্টা প্রতিরোধ ! আর সেই প্রতিরোধের নামে ভাঙচুর, রাস্তা অবরোধ। ব্যারাকপুরের (Barrackpore)  বাসুদেবপুরে ধুন্ধুমার। সিপিএম (CPM) প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ ওঠে যেখানে। যারপর পাল্টা হিসেবে তৃণমূলের (TMC) পার্টি অফিস ভাঙলেন আক্রান্তর স্ত্রী। কার্যত একের পর এক ইট ছুড়ে পার্টি অফিসের কাচ ভেঙে চুরমার করে দেন তিনি। তাঁর সঙ্গে আরও অনেকে চড়াও হয় শাসকদলের পার্টি অফিসে। যারপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সিপিএমের।

সিপিএমের তরফে দাবি, গত ১২ বছর ধরে রাজ্যে যে সন্ত্রাস, দুর্নীতির আবহ চলচে তাতে সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে। আর তার জেরেই প্রতিরোধ তৈরি করা হচ্ছে। পাল্টা আক্রমণও। এদিকে, বাম শিবিরকে পার্টি অফিসে ভাঙচুরের জন্য নিশানা করার পাশাপাশি সিপিএম প্রার্থীর আত্মীয়কে মারধরের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। 

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে জারি রয়েছে রাজনৈতিক সংঘর্ষ। মৃত্যু। পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি। নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু ঘটেছে। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার সকালে মৃত্য়ু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আনন্দ বাসে। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থা গুরুতর হলে, নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

এদিকে, হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর ওপর হামলা। বাড়ি ও গাড়ি ভাঙচুর। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ, তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালায় একদল সিপিএম কর্মী। বাড়ি লক্ষ্য় করে ইট ছোড়া হয়। এমনকি প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-raf। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। 

আরও পড়ুন- 'বাম আমলে ভোট হিংসায় মৃত্যু নিয়ে চুপ ছিলেন কেন?' হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ অপরূপা পোদ্দারের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget