এক্সপ্লোর

Panchayat Election : বিজেপি নেতার বাড়িতে তল্লাশিতে চক্ষু চড়কগাছ, বোমা ও আগ্নেয়াস্ত্রের ভাণ্ডারের হদিশ

Purba Burdhaman News : বেআইনিভাবে বোমা-আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

রাণা দাস, পূর্ব বর্ধমান : বালির আড়ালে থরে থরে সাজানো বোমা। উদ্ধার তিন-তিনটি আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। পঞ্চায়েত ভোটের মুখে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিজেপি নেতার বাড়িতে। বোমা ও আগ্নেয়াস্ত্রের ভাণ্ডারের হদিশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে দিকে দিকে বোমা-বন্দুকের আস্ফালনের মধ্যেই এই ঘটনায় তীব্র শোরগোল শুরু হয়েছে।

হরিলাল দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের, ৩৫ নম্বর মণ্ডলের বিজেপির ওবিসি মোর্চার সভাপতি। জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের বেতপুকুর গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে খবর, রবিবার সম্পত্তি-বিবাদ সংক্রান্ত অশান্তির অভিযোগ পেয়ে বিজেপি নেতার বাড়িতে যায় নাদনঘাট থানার পুলিশ (Nadanghat Police Station)। পুলিশ (Police) সূত্রের দাবি, সেই সময় তল্লাশি চালিয়ে, বিজেপি নেতার গোয়াল ঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর বিষয় হল, অস্ত্র-বোমা উদ্ধারের নেপথ্যে পরিবারেরই সদস্যদের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই বিজেপি নেতা!

গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির কাটোয়া সংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, 'হরিলাল দেবনাথ আমাদের বুথে ভাল কার্যকর্তা। নির্বাচনের মুখে তৃণমূলের যে খেলা, এই কেস দাও। এটাও তাই। তৃণমূল যেটা করে। একই কায়দায় পুলিশ সাজিয়ে এটা করছে।' পাল্টা পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেছেন, 'বিজেপির ঘরেও যো বোমা মেলে, এবার তা রাজ্যপালের এসে দেখে যাওয়া উচিত'।               

বেআইনিভাবে বোমা-আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। সম্পত্তি বিবাদ সংক্রান্ত অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও দুই ভাইকে। যে বিজেপি নেতার বাড়ি থেকে বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তিনি এই মুহূর্তে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।                                                                                                       

আরও পড়ুন- 'যদি কেউ দুষ্টুমি করে, দুটো চড় মারবেন' পঞ্চায়েতের প্রচারে তৃণমূল কর্মীদের শাসনের বার্তা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget