এক্সপ্লোর

Panchayat Poll 2023: দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক, নির্দল প্রার্থীর হয়ে প্রচারে ইসলামপুরের তৃণমূল বিধায়ক

Abdul Karim Chowdhury: এবার দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে সরাসরি নিজের অনুগামী নির্দল প্রার্থীর হয়ে প্রচারে করলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে তাঁর অনুগামী নির্দল প্রার্থীর হয়ে প্রচার করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। অন্য়দিকে, সংঘর্ষে জড়ালেন আব্দুল করিম চৌধুরী ও উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীরা।

নির্দল প্রার্থীর হয়ে প্রচার : হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। এবার দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে সরাসরি নিজের অনুগামী নির্দল প্রার্থীর হয়ে প্রচারে করলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। বৃহস্পতিবার ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্দল প্রার্থী আকবর আলির হয়ে প্রচার করেন তিনি।  দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে নির্দলদের ভোট দেওয়ার আবেদনও জানান বিদ্রোহী তৃণমূল বিধায়ক।

ইসলামপুরের তৃণমূল বিধায়ক বলেন, “পার্টির যে নিয়ম কায়দা আছে এখন বিদ্রোহী হওয়ার পর ওগুলো আমার ওপর নেই। আমি ঝেড়ে ফেলেছি। এখন বিদ্রোহী নেতা হিসেবে সমস্ত নির্দলদের যাঁরা আমাকে জিতিয়েছিলেন তাঁদের প্রতি ঋণী। তাঁদের ঋণ শোধ করতে বেরিয়েছি। স্বচ্ছ, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার জন্য় নির্দল প্রার্থীদের ট্রাক্টর, টেবিল ছাপে ভোট দিন।’’

এদিকে, আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থীদের নাম ঘোষণা হতেই উত্তর দিনাজপুরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ইসলামপুরের ছঘরিয়া বুধবার রাতে সংঘর্ষে জড়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও জেলার তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীরা। ঘটনায় বিধায়ক অনুগামী ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ। জেলা সভাপতির অনুগামীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর অনুগামীদের। আক্রান্ত খঞ্জুর আলম বলেন, “আমরা নির্দল পার্টি করি। গ্রামের হাটে বসেছিলাম। আমাদের ওপর আক্রমণ করে। আমরা করিম চৌধুরীর লোক।’’ সব মিলিয়ে ইসলামরপুরের তৃণমূল বিধায়কের বিদ্রোহ ও তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে পঞ্চায়েত ভোটের আগে সরগরম জেলার রাজনীতি।

দিনকয়েক আগে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা দেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)।  ইসলামপুরের নির্বাচনে মমতা যাতে হস্তক্ষেপ না করেন, কার্যতই হুঁশিয়ারি দেন তিনি।  তিনি বলেন, "বিধায়কের কথা রাখলেন না মমতা।  আমাদের তৃণমূলের যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, আমি ওঁদের সমর্থনে প্রচারে যাব। যেটা আমি নিজের জন্য করতে পারতাম না, ওঁদের জন্য করব। মমতাদি আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম হস্তক্ষেপ করবেন না। আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে।"

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget