এক্সপ্লোর

Panchayat Poll 2023: কেন্দ্রের মঞ্জুর করা বাহিনী কোথায় মোতায়েন? দফায় দফায় বৈঠকের পরও অধরা উত্তর

Panchayat Election 2023: আর দু'সপ্তাহও হাতে নেই। কিন্তু, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুশ্চিন্তার মেঘ কাটছে না।

কলকাতা: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে চিঠি দেওয়া হলেও, রবিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব পেল না রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। এই পরিস্থিতিতে কেন্দ্রকে ফের চিঠি লিখলেন রাজীব সিন্হা। এদিকে, সূত্রের খবর, কেন্দ্রের মঞ্জুর করা ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে, এখনও তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন।

বাহিনী উত্তর অধরাই: আর দু'সপ্তাহও হাতে নেই। কিন্তু, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুশ্চিন্তার মেঘ কাটছে না। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেওয়া হলেও, রবিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব পেল না রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কেন্দ্রকে ফের চিঠি লিখলেন রাজীব সিন্হা। পাশাপাশি, ৩ দফা বৈঠকের পরও কোথায় কোথায় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত ঝুলেই রইল।                        

আপাতত রাজ্যের বিভিন্ন এলাকায় যাঁদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে, তাঁরা রাজ্য নির্বাচনের কমিশনের আগের চাওয়া ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এদিকে শুক্র, শনিবারের পর রবিবারও বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে, এখনও তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। ফলে রবিবারও, বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী থেকে গেল ভিন রাজ্য়েই। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী আসতে যত দেরি হবে, ততই মাথাচাড়া দেবে সন্ত্রাস।                        

১৫ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন,শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে, তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারকে তা দিতে হবে। প্রথমে ২২ ও তারপর ৩১৫ কোম্পানির পর, ২৩ জুন অর্থাৎ শুক্রবার আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রবিবার কেন্দ্রকে ফের চিঠি লিখলেন রাজ্য নির্বাচন কমিশনার।                                              

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget