এক্সপ্লোর

PM Modi: 'আগে রাঘববোয়ালরা বেঁচে যেত, ছোট মাছ ধরা পড়ত', দুর্নীতি নিয়ে মোদির নিশানায় বিরোধীরা

Lok Sabha Election 2024: ভোটের শুরু থেকেই বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের বারবার নিশানায় এনেছেন মোদি। শেষ দফার আগেও একই সুর মোদির গলায়।

কলকাতা: ভোটের (Lok Sabha Election 2024) শেষ দফার আগে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক মোদির (PM Modi) মুখে। তাঁর সরকার দুর্নীতির প্রতি জিরো-টলারেন্স নীতি নিয়ে চলেছে বলে জানালেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, গত ১০ বছরে তাঁর সরকার নীতি-নির্ভর হয়েই প্রশাসন চালিয়েছে। 

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে, মোদি (PM Modi on Corruption) বলেছেন, 'আগে দুর্নীতি হলে রাঘববোয়ালরা বেঁচে যেত, ছোট মাছ ধরা পড়ত। এখন দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্স। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে।'

সপ্তম দফার ভোটের আগে দুর্নীতি নিয়ে ফের বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, 'এই দেশের জনগণ দুর্নীতি নিয়ে হতাশ। দুর্নীতি উইয়ের মতো খেয়ে নিয়েছে।' ২০১৪ সালে জিতে আসার পর থেকে তাঁর সরকার দুর্নীতি নিয়ে সরব হয়েছে, দুর্নীতি রোধে কাজ করেছে। তাঁর মতে, 'যদি কোনও দেশ নীতি-নির্ভর হয়ে চলে তাহলে দুর্নীতির জায়গা কমে আসে। যখন কোনও পলিসি বা নীতি সাদা-কালো ভাবে তৈরি হয়, তাহলে ধূসর এলাকা কমে আসে তার সঙ্গে দুর্নীতিও কমে আসে।' 

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি নিয়ে বিরোধীদের নিশানা করেছেন মোদি। তাঁর বক্তব্যে উঠে এসেছে 'খান মার্কেট গ্যাং'-এর প্রসঙ্গ। 

এই ভোটে বিজেপিকে বিঁধতে বিরোধীদের অস্ত্র ছিল কেন্দ্রীয় এজেন্সিগুলির রাজনীতিকরণের অভিযোগ। বিজেপি রাজনৈতিক ভাবে বিরোধীদের রুখতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বলে বিরোধীদের অভিযোগ ছিল। সেই প্রসঙ্গে এদিন মোদি বলেন, 'নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে, অভিযুক্তদের ধরছে। বিচারব্যবস্থা বিচার করছে। প্রধানমন্ত্রীর এক্ষেত্রে কোনও ভূমিকা নেই।'  

দুর্নীতি নিয়ে খোঁচা মোদির:
দুর্নীতির ঘটনায় অভিযুক্তের পাশে থাকার ঘটনার প্রসঙ্গ তুলে বিরোধীদের নিশানা করেছেন মোদি। IANS-কে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলছেন, 'দুর্নীতিগ্রস্ত ব্য়ক্তিকে মহিমান্বিত করা চিন্তা করার মতো ঘটনা। আগে দুর্নীতিগ্রস্ত বা  অভিযুক্তদের থেকে দূরত্ব তৈরি করা হতো। কিন্তু এখন তাঁদের সমর্থন করা হয়, তাঁদের জন্য মিছিলও করা হয়।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মোদি মসনদে ফিরছেন? শেষ দফার আগে এ কী বললেন মমতা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget