এক্সপ্লোর

Sikkim Assembly Elections Results 2024: সিকিমে ফের ক্ষমতায় ক্রান্তিকারি মোর্চা, পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদির

Sikkim Assembly Elections Results 2024: সিকিম বিধানসভায় জয়ের জন্য সিকিম ক্রান্তিকারি মোর্চা

গ্যাংটক: রবিবারই ফলাফল প্রকাশ পেয়েছে সিকিম বিধানসভার (Sikkim Assembly Elections Results 2024)। তাতে দেখা গেছে, রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই জিতে ফের রাজ্যের ক্ষমতা দখল করেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (Sikkim Krantikari Morcha)। অন্যদিকে রাজ্যের বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (Sikkim Democratic Front) ঝুলিতে গেছে মাত্র একটি আসন। এসডিএফ নেতা ও সিকিমের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী পবন চামলিং হেরেছেন দুটি আসনেই। 

নিজেদের জয়ের বিষয়ে নিশ্চিত হতেই সিকিম ক্রান্তিকারী মোর্চার নেতা ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই অভাবনীয় জয়ের জন্য আমি আমাদের দলের কর্মী ও সিকিমের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য আন্তরিক ভাবে কাজ করেছি। সেই কারণেই জিতেছি আমরা।"

আরও পড়ুন: Arunachal Pradesh Election Results 2024: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি, অরুণাচলের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির

এদিকে সিকিম বিধানসভার ফলাফল প্রকাশ পেতেই নির্বাচনে জয়ী হওয়া দল সিকিম ক্রান্তিকারী মোর্চা ও বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলেকে ২০২৪ সালের সিকিম বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেন, "২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য এসকেএম ও মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলেকে অভিনন্দন জানাই। আগামী দিনে সিকিমের উন্নয়ন করার জন্য আমি রাজ্য সরকারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।"

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর সিকিমে মোট ভোট পড়েছিল ৭৯ শতাংশ। সেখানে অরুণাচলে ভোট দানের হার ছিল ৮২.৭ শতাংশ। সিকিমের একটি ও অরুণাচল প্রদেশের দুটি লোকসভা আসনে ভোট গণনা হবে আগামী ৪ জুন।

২০১৯ সালে ২৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা এসডিএফ নেতা পবন চামলিংয়ের দল পেয়েছিল ১৫টি আসন। আর তাদের হারিয়ে ২০১৯ সালে ১৭টি আসন পেয়ে সিকিমের ক্ষমতা দখল করেছিল প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget