এক্সপ্লোর

Panchayat Election 2023: 'বহু জায়গায় কাল কিন্তু প্রতিরোধ হবে', পঞ্চায়েত ভোটের আগে হুঙ্কার শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের আবহে মানুষের কি কোনও দাম নেই? মানুষের জীবন এতই সস্তা! তাই কি পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, এই ৩০ দিনে ঝরে গেল ১৮টি প্রাণ?

কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) চরম অশান্তির আবহেই বহিরাগত নিয়ে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'গ্রামীণ এলাকায় বহু জায়গায় কাল কিন্তু প্রতিরোধ হবে, পঞ্চায়েত ভোটের আগে এই সুরেই ফের হুঙ্কার দিলেন বিরোধী শুভেন্দু অধিকারী। 'এই প্রতিরোধই কিন্তু বাংলার গণতন্ত্র রক্ষার শেষ আশা-ভরসা। অতীতের মতোই কালকের ভোটে রুখে দাঁড়ানোর ডাক শুভেন্দুর । 'কে কোন দলের দেখার দরকার নেই, গণপ্রতিরোধ করতে হবে'। তৃণমূল ছাড়া সবাই এক হয়ে ভোট লুঠ রুখতে হবে, বার্তা শুভেন্দুর। 

পঞ্চায়েত ভোটের আবহে মানুষের কি কোনও দাম নেই? মানুষের জীবন এতই সস্তা! তাই কি পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘোষণার পর থেকে, এই ৩০ দিনে ঝরে গেল ১৮টি প্রাণ?

এই অবস্থায়, পূর্ব মেদিনীপুর জেলায় বহিরাগতদের ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে বিস্ফোরক দাবি করে, কার্যত হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, যাকে পাঠাবেন বাইরে থেকে সে বাড়ি ফিরবে না। কোথায় যাবে আমি জানি না। জীবনতলা থেকে ক্যানিংয়ের লোক ফলতা পর্যন্ত পাঠিয়েছে, আর যেতে পারছে না। নদীপথ পুরো আমরা সিল করে রেখেছি। ওরা বাড়িতে যেন না ফেরে সেই ব্যবস্থা করে দেব। বৃহস্পতিবারও এই হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শেষ অবধি ভোটের দিন কী হয়, সেদিকেই সবার নজর।

উল্লেখ্য, গতকালই শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণে নোটিস পাঠায়  ।  কাঁথি থানা। তবে থানার নোটিসকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে গিয়ে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী। ভোটের দিন, শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা।

বৃহস্পতিবার, কাঁথি থানার তরফে তরফে শুভেন্দু অধিকারীকে একটি নোটিস পাঠানো হয়। কমিশনের নির্দেশিকার উল্লেখ করে সেখানে বলা হয়, নন্দীগ্রামের নন্দনায়েকবাড় বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। বুথের মধ্যে থাকতে পারবেন না তাঁর কোনও নিরাপত্তারক্ষী। 

এই নোটিসকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, একটা অবৈধ লেটার মমতা পুলিশ দিয়েছে আমাকে।  ইললিগাল লেটার। এরা এত অসভ্য, দেখুন ভাইপোর একটা পোষ্য আছে অমরনাথ, সে কাঁথির আইসিকে দিয়ে লিখিয়েছে। কাঁথির আইসি তো লিখতে পারে না আমাকে। আমি তো ভোটার নন্দীগ্রামের।

এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, কাঁথি থানার পুলিশ কেন শুভেন্দু অধিকারীকে নোটিস দিয়েছেন?  নোটিস তো নন্দীগ্রাম থানার দেওয়ার কথা। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটার হলেও তিনি বেশিরভাগ সময় কাঁথিতেই থাকেন। তাই হয়ত কাঁথি থানার পুলিশ নোটিস দিয়েছে। 

তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাঁকে কর্মীদের নির্দেশ দিতে হয়। আইনজীবীর এই উত্তর শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, নির্দেশ তো ফোনে দিতে পারেন। এটা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্যও ভাল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যদি নিরাপত্তার জন্য তাদের আচরণবিধি কড়া করে তাহলে আদালতের কী করার আছে? এদিন, আদালতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, এই নোটিস সব রাজনৈতিক নেতাকেই দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Pancahayat Election 2023: ভোটের আগের রাতেই ফের খুন! কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ মৃত্যু শাসক দলের কর্মীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget