এক্সপ্লোর

WB Election 2021: বোমাবাজির অভিযোগ, ভোটের আগে ফের উত্তপ্ত নানুর

গোপদিঘি গ্রামে বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের আগে ফের উত্তপ্ত নানুর। গোপদিঘি গ্রামে বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে আহত হন এক মহিলা বিজেপি সমর্থক। গেরুয়া শিবিরের দাবি, রবিবার এই এলাকায় তাদের সভা হওয়ার কথা। অভিযোগ, সেই সভা বানচাল করতে গতকাল রাতে গ্রামে বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে প্রচার চলাকালীন তাদের কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ। 

এর আগে বুধবার বীরভূমের নানুরে বিজেপির স্থানীয় নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। হাসানে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে হামলা। বুধবার রাতের দুটি ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দু’টি অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। বেলুডির বিজেপির বুথ সভাপতি রাম হাজরা জানান, ‘‘বলেছিল, পাঁচ মিনিট লাগবে উড়িয়ে দিতে।  তারপরই আমার বাড়িতে বোমাবাজি হয়।’’

বীরভূমের নানুরের বেলুডি গ্রামের বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বুধবার রাতে বোমাবাজি।  বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। নানুরের বেলুড়ি গ্রামের এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। বেলুডির বিজেপির বুথ সভাপতি রাম হাজরা জানান, ‘‘আমাকে বলেছিল, বিজপি করা যাবে না।  গতকাল মিটিং করে। বলেছিল, পাঁচ মিনিট লাগবে উড়িয়ে দিতে। তারপর রাতেই বোমাবাজি হয়।’’

রাতেই নানুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।  বৃহস্পতিবার সকালে বিজেপির বুথ সভাপতির বাড়িতে যান নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা।  যদিও বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নানুরের স্থানীয় তৃণমূল নেতা অশোক ঘোষ দাবি করেন, ‘‘ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ৷’’ বীরভূমেরই হাসান বিধানসভা কেন্দ্রের মাড়গ্রাম থানা এলাকার জোঘার গ্রামে বুধবার রাতে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে হামলা হয়।  ছেঁড়া হয় পতাকা পোস্টার।  আগামী ২৯ এপ্রিল, শেষদফায় বীরভূমে ভোট।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget