এক্সপ্লোর

WB Election 2021 Voting: ইভিএমে 'গরমিল' অভিযোগে সরব মমতা, 'ভিত্তিহীন' পাল্টা শিশির

জিতলেই 'হল অফ ফেম'! হারলেই, 'শেম শেম!' বঙ্গভোটে ইভিএম যেন ট্র্যাজিক হিরো!

আশাবুল হোসেন ও সন্দীপ সমাদ্দার, খড়গপুর: প্রথম দফার ভোটে ইভিএমে গরমিলের অভিযোগ তুলছে তৃণমূল। খড়গপুরের জনসভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছেন শিশির অধিকারী।

জিতলেই 'হল অফ ফেম'! হারলেই, 'শেম শেম!' বঙ্গভোটে ইভিএম যেন ট্র্যাজিক হিরো! ভোট ঘোষণার পর, প্রায় প্রতি সভা থেকেই ইভিএম নিয়ে দলের কর্মী-নেতাদের সতর্ক করছেন তৃণমূলনেত্রী। আর, প্রথম দফার ভোটের দিন ইভিএম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোট দিচ্ছে তৃণমূলে, আর পড়ছে বিজেপিতে। জঙ্গলমহলের মানুষ ভোকাট্টা করে দেবে।

শিশির অধিকারী বলেন, ভাং খেলে যেমন অবস্থা হয়,মনে হয় সাত তলা থেকে পড়ে যাচ্ছি, তাই ওরকম অবস্থা। বিজেপি আসছে, তাই দেখছে, ভিত্তিহীন অভিযোগ, পোলিং এজেন্টরা বললেন না কেন? সব নাটক। 

তৃণমূলের প্রতীকে বোতাম টিপলেই, ভোট যাচ্ছে বিজেপির ঘরে। প্রথম দফার ভোটে কাঁথি দক্ষিণ ও পুরুলিয়ায় এই অভিযোগ তুলেছে তৃণমূল। এমনকী ইভিএম খারাপ হওয়ার নেপথ্যেও চক্রান্তের অভিযোগ তুলেছেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী। পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যেখানে যেখানে তৃণমূল এগিয়ে, সেখানে সেখানে ইভিএম খারাপ।’’

প্রথম দফার ভোটগ্রহণের দিন সকালেই  ইভিএম কারচুপির অভিযোগে উত্তেজনা ছড়াল কাঁথি দক্ষিণ বিধানসভার মাজনায়। মাজনা হাইমাদ্রাসা-র ভোটারদের একাংশের অভিযোগ, ইভিএমে জোড়াফুলে বোতাম টিপলেই, ভোট যাচ্ছে পদ্মে।

একই অভিযোগ ওঠে পাশের ভোটগ্রহণ কেন্দ্র মাজনা প্রাইমারি স্কুলেও! অর্থাত, ইভিএমে তৃণমূলের প্রতীকে বোতাম টেপা হলেও, ভিভিপ্যাট মেশিনে দেখা যাচ্ছে ভোট যাচ্ছে বিজেপিতে! সেখানেও ভোটগ্রহণ কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান সেক্টর অফিসার। নির্বাচন কমিশনের তরফে ইভিএম কারচুপির অভিযোগ খারিজ করে দেওয়া হয়। টেস্ট ভোট করানোর পর ফের এই বুথগুলিতে ফের ভোট গ্রহণ শুরু হয়। 

নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূলের তরফে টুইট করে বলা হয়, এটা কী চলছে? নির্বাচন কমিশন ব্যাখ্যা করুক, কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর!

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,এটা ডেটা এন্ট্রি অপারেটরের অনিচ্ছাকৃত ভুল। সঙ্গে সঙ্গে তা ঠিক করে দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget