এক্সপ্লোর

WB Election 2021: এবার রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিন্হার ভোটের প্রচারে   ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করল নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা:  শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিন্হার ভোটের প্রচারে   ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করল নির্বাচন কমিশন।আজ ১২ টা থেকে ১৫ এপ্রিল বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।‘কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি’ ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

উল্লেখ্য, গতকাল সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞার জেরে সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি।  
সম্প্রতি তারকেশ্বরের সভা থেকে সংখ্যালঘু ভোট ভাগ না হওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করে বিজেপি।এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে নির্বাচন কমিশন জানায়, তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন।
এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গে সঙ্গে ফের তাঁকে বিধি ভঙ্গের অভিযোগে আরেকটি নোটিস পাঠায় নির্বাচন কমিশন। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে একদল ভোট দিন, আরেক দল ঘিরে রাখুন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। সোমবার তাঁর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে।
এরপর এদিন রাহুল সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন। উল্লেখ্য, রাহুল সিনহা এবার হাবড়া আসনে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূল। দলের পক্ষ থেকে রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্যের কারণে কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়।

শীতলকুচিতে গত শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট চলাকালে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এ ব্যাপারে রাহুল সিনহা বলেছিলেন, যারা বুথ দখল করতে চাইছে, ভোটে অনিয়ম ঘটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, চার জন কেন, আট জনকে গুলি করলেও ক্ষতি ছিল না।

বিস্তারিত আসছে....

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget