এক্সপ্লোর

Mamata Video Conferencing: ভোটের ফল প্রকাশের আগে দলের প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মমতার

ভোটের ফল প্রকাশের আগে দলের সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক হবে ভার্চুয়াল। দলের ২৮৭ প্রার্থীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন তিনি। হাজির থাকবেন দলের শীর্ষ নেতারাও। জানা গেছে বৈঠকে,  নির্বাচন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।


কলকাতা: ভোটের ফল প্রকাশের আগে দলের সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক হবে ভার্চুয়াল। দলের ২৮৭ প্রার্থীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন তিনি। হাজির থাকবেন দলের শীর্ষ নেতারাও। জানা গেছে বৈঠকে,  নির্বাচন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।। সেইসঙ্গে কোভিড পরিস্থিতিতে বিধি মেনে গণনার দিন কাজকর্ম নিয়েও আলোচনা হবে। দুপুর আড়াইটে থেকে বৈঠক।
এবার ২৯১ আসনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।আরও কয়েকজন করোনা আক্রান্ত। তাই ২৮৭ জন প্রার্থী বৈঠকে থাকবেন। 
 গণনাকেন্দ্রে ভিড় এড়াতে নয়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় ছাড় পাননি খোদ প্রার্থীরা। কমিশন বলেছে, গণনাকেন্দ্রে ঢুকতে গেলে প্রার্থীদের কাছে থাকতে হবে দুটি কোভিড টিকা নেওয়ার প্রমাণ। অথবা কোভিড নেগেটিভ হওয়ার সার্টিফিকেট। অন্যথা, গণনাকেন্দ্রে যেতে পারবেন না তাঁরা।

শনিবার রাত পোহালেই  ২ মে রবিবার ঘোষিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। আগেভাগেই কোভিড পরিস্থিতি এড়াতে বেশকিছু নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে বলা হয়েছে, ভোটের ফল বেরনোর পর কোনও বিজয় উৎসব করতে পারবে না কোনও দল। অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরির নির্বাচন নিয়েই এই ঘোষণা করা হয়েছে।
গণনার আগে দলের প্রার্থীদের সঙ্গে এই সব বিধি ব্যবস্থা মেনে কাজকর্ম পরিচালনার ব্যাপারে দলীয় প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে দলের প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। 
এবার বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওযা হয়েছে। এদিনের বৈঠকে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েও দলের প্রার্থীদের সঙ্গে আলোচনা করবেন  মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, রাজ্যে আট দফার ভোটগ্রহণ পর্ব গতকালই শেষ হয়েছে। গত ২৭ মে ভোট গ্রহণ শুরু হয়েছিল। এবার নজিরবিহীন আট দফায় ভোট হয়েছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget