এক্সপ্লোর

WB Election 2021: হেভিওয়েট শুভেন্দু-মমতা, দ্বিতীয় দফায় নজরে আর কারা?

তালিকায় শুভেন্দু-মমতা ছাড়াও আছেন হিরণ চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অশোক দিন্দারা।

কলকাতা:  রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ হবে আগামীকাল। হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। তবে তার পাশাপাশি আছে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং হেভিওয়েট প্রার্থীরা। তালিকায় শুভেন্দু-মমতা ছাড়াও আছেন হিরণ চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অশোক দিন্দারা।

পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে। টানটান উত্তেজনার মাঝেই আগামীকাল ভোট-যুদ্ধে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে তাঁদের সঙ্গে জোরদার লড়াইয়ে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। পাশাপাশি এবার দুই প্রাক্তন পুলিশ অফিসার সম্মুখ সমরে নেমেছেন। ডেবরয়া তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীর। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন ভারতী ঘোষ। হুমায়ুন কবীর তৃণমূলে যোগ দেন নির্বাচনের আগেই। তিনি আগে চন্দননগরের পুলিশ কমিশনার ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ডেবরা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সেলিমা খাতুন।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল। সিপিএমের প্রার্থী মণিকা কর পাইক। তৃণমূল প্রার্থী স্বপন নস্কর। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে তৃণমূবের মধুরিমা মণ্ডলকে হারিয়ে সিপিএমের টিকিটে জিতেছিলেন তাপসী।  পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। তাঁর বিপক্ষে আছেন বিজেপির অমূল্য মাইতি, সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ভুঁইয়া। ২০১৭ সালে ওই কেন্দ্রে উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হন মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানি ভুঁইয়া। ওই নির্বাচনে জিতেছিলেন গীতারানি।

খড়গপুর সদরে এবার বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণের প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার। ২০১৯ সালের উপ নির্বাচনে ওই আসনে জেতেন প্রদীপ সরকার। গতমাসে বিজেপিতে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দলুই এবং কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক। বাঁকুড়ায় এবার তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক শম্পা দরিপাকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির। সায়ন্তিকার সঙ্গে লড়াইয়ে নামবেন বিজেপির নীলাদ্রিশেখর দানা এবং কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে চণ্ডীপুরে এবার সোহম চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল।  বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ। তৃণমূল টিকিট দিয়েছে অর্চিচা বিদ। কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়। ২০১৬ সালে জিতেছিলেন তুষার কান্তি ভট্টাচার্য।

এদিকে বিধানসভা ভোটের জন্য রাজ্যে মোতায়েন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৮ এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও বাহিনী। বঙ্গভোটযুদ্ধের এই ভরকেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তাগ্রহণ করেছে কমিশন। এলাকায় ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। করা হচ্ছে ভিডিওগ্রাফি । জারি ১৪৪ ধারা। হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে কমিশন। নন্দীগ্রামের সবকটি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে তারা। কমিশন সূত্রে খবর, শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রের ৩৫৫টি বুথের জন্য মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget