এক্সপ্লোর

WB Election 2021: রাজনৈতিক রং সরিয়ে শাসক-বিরোধী প্রার্থীর রঙিন ছবি মালদায়

হোলির রং মিলিয়ে দিল বঙ্গ রাজনীতির শাসক-বিরোধী প্রার্থীকে। বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির তরজার পারদ যখন ক্রমশ চড়ছে, তখন মালদার চাঁচলে বিপরীত ছবি। হোলির দিনে একে অপরকে জড়িয়ে ধরলেন চাঁচলের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ ও বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।

করুণাময় সিংহ, মালদা: এ যেন রাজনীতির অন্য রং। হোলিতে জনসংযোগে বেরিয়ে সটান বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী। একে অপরকে জড়িয়েও ধরলেন। হল শুভেচ্ছা বিনিময়। রাজনৈতিক রং সরিয়ে হোলির রঙে অন্য ছবি দেখল মালদার চাঁচল।

হোলির রং মিলিয়ে দিল বঙ্গ রাজনীতির শাসক-বিরোধী প্রার্থীকে। বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির তরজার পারদ যখন ক্রমশ চড়ছে, তখন মালদার চাঁচলে বিপরীত ছবি। হোলির দিনে একে অপরকে জড়িয়ে ধরলেন চাঁচলের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ ও বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।

সোমবার হোলির দিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ। দুর্গামোড়ের কাছে গিয়ে জানতে পারেন এই এলাকাতেই তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর বাড়ি। দুবার ভাবেননি তৃণমূল প্রার্থী। একথা শুনেই সটান সেদিকে হাঁটা দেন নীহাররঞ্জন। তখন বাড়ির সামনে আত্মীয় ও কর্মী সমর্থকদের নিয়ে হোলি খেলছিলেন বিজেপি প্রার্থীর দীপঙ্কর দাম।

তৃণমূল প্রার্থীর পা ছুঁয়ে প্রণামও করতে যান বিজেপি প্রার্থী। পরে একে অপরকে জড়িয়ে ধরেন দু’জনেই। চাঁচলের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সৌহার্দ্য বিনিময় করতে। আমি প্রচারে এসে শুনলাম এখানে বিজেপি প্রার্থীর বাড়ি। তাই চলে এলাম। ওঁর পরিবারের সকলের মঙ্গল কামনা করলাম। বললাম পরিবারের সব ভোট তৃণমূলকে দেবেন।’’ চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম বলেন, ‘‘ভাল লাগল। উনি আমার পরিবারের মঙ্গল কামনা করেছেন। ধন্যবাদ। রাজনৈতিক মত আলাদা হতেই পারে। কিন্তু উত্‍সবে সবাই এক।’’

উল্লেখ্য, গতকাল দোলের উৎসবে মাতেন শাসক বিরোধী সব পক্ষ।  প্রচারে বেরিয়ে প্রার্থীদের রঙের উৎসবের ছবি ধরা পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে।২৬ এপ্রিল সপ্তম দফায় ভোটগ্রহণ হবে মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন এলাকায় নির্বাচনকে ঘিরে যখন একের পর এক রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূল ও বিজেপি, সেখানে চাঁচলের এদিনের ছবি নিঃসন্দেহে সৌহার্দ্যের বার্তা দেবে।

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget