এক্সপ্লোর

WB Election 2021 Voting:ভোটের ডিউটিতে এসে স্কুল ঘর থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ

ভোট শুরুর কিছুক্ষণ আগে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় উদ্ধার হল পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায়। তিনি বনগাঁ পুলিশ জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটিতে এসে গুরুদাসপুর হাইস্কুলের অস্থায়ী ক্যাম্পে ছিলেন ওই পুলিশ কর্মী।


পাথরপ্রতিমা: ভোট শুরুর কিছুক্ষণ আগে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় উদ্ধার হল পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায়। তিনি বনগাঁ পুলিশ জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটিতে এসে গুরুদাসপুর হাইস্কুলের অস্থায়ী ক্যাম্পে ছিলেন ওই পুলিশ কর্মী। আজ সকালে ডিউটিতে যাওয়ার আগে তাঁর খোঁজ শুরু হয়। এরপর স্কুলের দোতলার ঘর থেকে বছর চল্লিশের ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। এই মৃত্যুর সঙ্গে ভোটের কোনও যোগ নেই, জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আজ রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার ৩০ আসনে ভোট গ্রহণ চলছে। মোট প্রার্থী ১৭১ জন।পশ্চিম মেদিনীপুর জেলার ৯টি, পূর্ব মেদিনীপুর জেলার ৯ টি বাঁকুড়ার আটটি  ও দক্ষিণ ২৪ পরগণার ৪ আসনে এদিন ভোট চলছে।

 

পশ্চিম মেদিনীপুরের  খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর; পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর; বাঁকুড়ার তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী এবং  দক্ষিণ ২৪ পরগনা 
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ চলছে।

 

এরইমধ্যে পাথরপ্রতিমায় ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। 

 

উল্লেখ্য,  দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির খবর সামনে এসেছে। ভোটের আগের রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার পুঁইজালি গ্রাম। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল রাতে বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভোট না দেওয়ার হুমকি দেন তৃণমূল কর্মীরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে, গোসাবা বিধানসভার আমতলিতে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদ করায় দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 


সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget