এক্সপ্লোর

WB Election 2021: কাল ডুমুরজলায় পাল্টা সভা তৃণমূলের

TMC vs BJP: হাওড়া জেলা থেকে ৫০ হাজার লোককে হাজির করা লক্ষ্য, জানালেন অরূপ রায়।

সুনীত হালদার, হাওড়া: ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে বিজেপির পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের। আগামিকাল দুপুরে এই মাঠে উপস্থিত থাকবেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর  তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। এই উপলক্ষে ডুমুরজলার মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। ৪০ ফুট লম্বা এবং ২৪ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হচ্ছে। মাঠের তিন দিক থেকে লোক ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি মাঠের একপাশে পার্কিং জোনও তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন তৃণমূলের স্বেচ্ছাসেবকরা। এই সভার বিষয়ে অরূপ জানিয়েছেন, হাওড়া জেলা থেকে ৫০ হাজার লোককে হাজির করার লক্ষ্য রয়েছে তাঁদের। গত রবিবার এই মাঠেই বিজেপির সভা ছিল। সেখানে হাজির থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে তিনি পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেননি। তবে ভার্চুয়ালি ডুমুরজলার সভায় ভাষণ দেন তিনি। এই সভায় ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়া ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। ডুমুরজলায় বিজেপির এই সভার আগের দিনই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজীব, বৈশালী, রুদ্রনীল, প্রবীর, রথীনরা। তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। সেদিন রাতেই তাঁরা কলকাতায় ফিরে আসেন। এরপর ডুমুরজলার সভায় হাজির হন তাঁরা। এই সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাজীব, শুভেন্দু। রাজীব বলেন, ‘যখন তৃণমূলে কেউ যোগ দেয়, তখন বলা হয় উন্নয়নের স্বার্থে। আর কেউ তৃণমূল ছাড়লে বিশ্বাসঘাতক বলা হয়। যত অপশব্দ ব্যবহার করবেন, তত আশীর্বাদ আমাদের উপর আসবে। সেই সাহস নিয়েই আমরা লড়াই করব। করুন, কী করতে পারেন। আগেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দরকার হলে পাড়ায় পাড়ায়, বুথে বুথে যাব। মানুষের কাছে গিয়ে বার্তা দেব। ওদের শেষের শুরু হয়ে গেছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget