এক্সপ্লোর

WB Election, 7th Phase Voting: সপ্তম দফায় ৩৪ আসনে ভোট- নজরকাড়া কেন্দ্র ও হেভিওয়েট প্রার্থী

এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বালুরঘাট, কুশমন্ডির মতো আসন। 

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে আগামীকাল সপ্তম পর্বে পাঁচ জেলার ৩৪ আসনে ভোট গ্রহণ। এই পর্বে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেও ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্ত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে এই দুই আসনের ভোট পিছিয়ে গিয়েছে। আগামী ১৬ মে এই দুই আসনে ভোট হবে। 

সপ্তম দফায় যে  আসনগুলিতে ভোট-

 

কলকাতা- ৪ আসনে ভোট

কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ

 

দক্ষিণ দিনাজপুর- ৬ আসনে ভোট

কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর


 মালদা- ৬ আসনে ভোট

হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া

 
মুর্শিদাবাদ- ৯ আসনে ভোট

ফরাক্কা,  সুতি,  রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম

 
পশ্চিম বর্ধমান-৯ আসনে ভোট

পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি

 

এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বালুরঘাট, কুশমন্ডির মতো আসন। 

 

ভবানীপুর কেন্দ্রে এবার লড়ছেন না তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই কেন্দ্রে তাঁর সঙ্গে টক্কর বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের।

 

রাসবিহারীতে বিজেপির প্রার্থী সুব্রত সাহা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশীস কুমার। কলকাতা বন্দরে ভাগ্য নির্ধারন হবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের।

 

বালিগঞ্জে এবারও লড়াইয়ের ময়দানে তৃণমূল প্রার্থী তথা পোড়খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম। 

 

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এবার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষের লড়াই। পাণ্ডবেশ্বর আসনে ভাগ্য নির্ধারন হবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী জিতেন্দ্র তিওয়ারির।  দুর্গাপুর পূর্বে নজর থাকবে সিপিএম প্রার্থী  আভাস রায়চৌধুরীর দিকে। 

 

আসানসোল উত্তরে ভাগ্য নির্ধারন হবে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। আসানসোল দক্ষিণ আসনে দুই সেলিব্রিটির লড়াই। তৃণমূলের সায়নী ঘোষ ও বিজেপির অগ্নিমিত্রা পাল এই আসনে প্রার্থী। 

 

বালুরঘাটে বিজেপি প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। এই আসনে তৃণমূল প্রার্থী বিশিষ্ট আইনজীবী  শেখর দাশগুপ্ত। সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী সুচেতা বিশ্বাস। 

 

কুশমন্ডি আসনে এবারেও লড়াইয়ে রয়েছেন ১৯৮৭ সাল থেকে জয়ী আরএসপি প্রার্থী নর্মদা রায়।

 

হবিবপুরে লড়াইয়ে রয়েছেন বিজেপির জোয়েল মুর্মু, সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঠাকুর টুডু,তৃণমূলের প্রার্থী প্রদীপ বাস্কে।

 

ফারাক্কা আসনে লড়াই কংগ্রেসের প্রার্থী মইনুল হকের। এই কেন্দ্রে ভাগ্য নির্ধারন হবে  তৃণমূল প্রার্থী মণিরুল ইসলামেরও।

 

ভগবানগোলা আসনে তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলিরও ভাগ্য নির্ধারন হবে সপ্তম দফার ভোটে। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget