এক্সপ্লোর

WB Election 2021 Voting: বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ ভারতী ঘোষের

তাঁর অভিযোগ,  নোয়াপাড়া ১ নম্বর অঞ্চলের  ২২ নং আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি। মেরে তাড়িয়ে দিয়েছে। তিনি ভয়ে পালিয়ে গিয়েছেন। আর একজন এজেন্ট গিয়ে দাঁড়়িয়ে আছেন। দেড়শো গুণ্ডা তাঁকে ঘিরে দাঁড়়িয়ে আছে।ফোনে পুলিস পর্যবেক্ষককে পেলাম না। জেনারেল অবজার্ভারকে জানিয়েছি।

ডেবরা: ভোটের দিন সকাল থেকেই ডেবরা বিধানসভা আসনের বিভিন্ন বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথের বাইরে বেআইনি জমায়েত, বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ভোটার ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

তাঁর অভিযোগ,  নোয়াপাড়া ১ নম্বর অঞ্চলের  ২২ নং আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি। মেরে তাড়িয়ে দিয়েছে। তিনি ভয়ে পালিয়ে গিয়েছেন। আর একজন এজেন্ট গিয়ে দাঁড়়িয়ে আছেন। দেড়শো গুণ্ডা তাঁকে ঘিরে দাঁড়়িয়ে আছে।ফোনে পুলিস পর্যবেক্ষককে পেলাম না। জেনারেল অবজার্ভারকে জানিয়েছি। তিনি স্টাইকিং ফোর্স পাঠানো হবে বলে জানিয়েছেন। তার অপেক্ষা করছি। বারুনিয়াতে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সেখানে যাব।

ভারতী ঘোষ এক্ষেত্রে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। অন্যদিকে, পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক বিজেপি নেতাকে আটকও করে পুলিশ। যদিও তাঁর দাবি, পোলিং এজেন্ট না থাকায় ফর্ম আনতে বলেন বিজেপি প্রার্থী। সেই কারণেই ভোটার না হওয়া সত্ত্বেও বুথে আসেন ওই বিজেপি নেতা। পরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ডেবরায় ঘটনায় রিটার্নিং অফিসারের কাছে নালিশ বিজেপি প্রার্থীর।

রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আজ চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। এই পর্বে যে ভিআইপি কেন্দ্রগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা আসন। এই আসনে লড়াই দুই প্রাক্তন আমলার মধ্য়ে। দুই প্রাক্তন আইপিএস এই আসনে রয়েছেন যুধুধান শিবিরে। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। অন্যদিকে, বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ। প্রথমজন ভোটের আগে চাকরিতে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে, ভারতী ঘোষ বছর দুয়েক আগেই চাকরি ছেড়েছিলেন। এরপর বিজেপিতে যোগ দিয়ে ২০১৯-র লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে ডেবরা আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন ভারতী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget