এক্সপ্লোর

West Bengal Corona: গতবছরের থেকেও পরিকাঠামোয় বেশি জোর, করোনাযুদ্ধে কী কী পদক্ষেপ রাজ্যের?

সরকারের তরফে জানানো হয়েছে ২০২০ তে করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে পরিকাঠামো যা ছিল, তার থেকে এখন পরিকাঠামো আরও কুড়ি শতাংশ বাড়ানো হবে । বেসরকারি হাসপাতালের পরিকাঠামো গত বছরের তুলনায় ২৫% বাড়ানো হবে ।

-কলকাতা : রাজ্যজুড়ে ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি । গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে ৬৯১০। এই পরিস্থিতিতে বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার । ২০২০ সালে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ ছিল তখনও স্বাস্থ্য ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল রাজ্য সরকার। যেমন বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো, বেসরকারি কাঠামোতেও বিশেষ ব্যবস্থা করা,  বেশকিছু সেফহোম ও আইসোলেশন সেন্টার চালু করা ইত্যাদি। 

এই বছরও করোনা পরিস্থিতির মাথায় রেখে বেশকিছু পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । যেমন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর যাঁরা ভোটগ্রহণ পর্বের জন্য এ রাজ্যে এসেছেন, তাঁদের প্রত্যেকে rt-pcr টেস্ট করাতে হবে। 

সরকারের তরফে জানানো হয়েছে ২০২০ তে করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে পরিকাঠামো যা ছিল, তার থেকে এখন পরিকাঠামো আরও কুড়ি শতাংশ বাড়ানো হবে । বেসরকারি হাসপাতালের পরিকাঠামো গত বছরের তুলনায় ২৫% বাড়ানো হবে । রাজ্যে যে কয়টি পুলিশ হাসপাতাল রয়েছে , সেগুলির একাংশকে সেফ হোম বানানো হবে।  করোনা আক্রান্তদের মধ্যে যাঁরা যাঁরা বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন অর্থাৎ হোম আইসোলেশন-এ আছেন তাঁদের ক্ষেত্রে অডিও ভিসুয়াল মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে।  অর্থাৎ চিকিৎসকরা রোগীদের সঙ্গে অডিও ভিসুয়াল মাধ্যম মারফত যোগাযোগ স্থাপন করবেন ।

করোনা পরিস্থিতিতে যাতে সারাদিন সারারাত ওষুধ পেতে কোন অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছিল যাতে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর গুলি ২৪ ঘন্টা খোলা থাকে । রাজ্যের এই অনুরোধে সাড়া দিয়েছে কেন্দ্র । এছাড়া রাজ্য সরকার বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার প্রয়াস নিয়েছে । যেমন রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে।  পয়লা বৈশাখ নিউ মার্কেট চত্বরে এরকমই একটি উদ্যোগ গ্রহণ করে কলকাতা পুলিশ ।

এছাড়াও রাজ্যের বেশি সংখ্যক মানুষ যাতে করোনার ভ্যাকসিন পান তার জন্য কেন্দ্রকে বারবার অনুরোধ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। এভাবেই রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে উদ্যোগী হয়েছে সরকার। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড

ভিডিও

Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি
Minakshi Mukherjee: কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি! ABP Ananda
Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget