এক্সপ্লোর

WB Election 2021: ছাপ্পা ভোটারকে ধরে ফেলায় আক্রান্ত হয়েছেন, অভিযোগ লকেটের

West Bengal Assembly Election 2021: গাড়ি ভাঙচুরের অভিযোগ লকেটের।

চুঁচুড়া: রাজ্য চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকেই সরগরম পরিস্থিতি। মারধর, গুলি, মৃত্যু, ছাপ্পা ভোটের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত। এরই মধ্যে এবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ছাপ্পা ভোটে বাধা দেওয়াতেই আক্রান্ত হয়েছেন বলে দাবি লকেটের।

লকেটের অভিযোগ, ‘৬৬ নম্বর বুথে সংখ্যালঘুরা ছাপ্পা ভোট দিচ্ছিল। একজন মহিলা ইভিএম-এর সামনে দাঁড়িয়েছিলেন। সন্দেহ হতেই আমি তাঁকে জিজ্ঞাসা করি, আপনি কি এখানকার ভোটার? উনি বলেন, ওঁর কাছে কার্ড রয়েছে। উনি সেই কার্ড দেখান। দেখতে পাই, তিনি কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য। নির্বাচনের নিয়ম অনুসারে কোভিড ম্যানেজমেন্টের টিম বলে ইভিএম-এর পাশে কাউকে রাখা হয়নি। তাকে ধরে যখন ক্যামেরার সামনে মুখ দেখিয়েছি, সে তখন আমাকে ধরে মারতে থাকে। ১০০ মিটারের মধ্যে যারা ছিল, তারা সবাই একত্রিত হয়ে আমাদের দিকে ইট-পাটকেল মারতে থাকে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও তাড়া করে। গাড়ি থেকে নেমে তাদের পিটিয়েছে। কোনওদিন ভাবিনি, একজন জাল, চোর-ডাকাতের জন্য, তার হয়ে চুরি করবে একজন মহিলা। নিজেদের সর্বনাশ করছে।’

লকেটের অভিযোগ, ‘নিজেদের তো অসুরক্ষিত মনে করবই। এই বাংলায় কীভাবে একজন মহিলা, একজন এমপি-র গাড়ি ভাঙছে এরা। এরা কী করছে! তাহলে সাধারণ মানুষের কী অবস্থা এদের কাছে! আমার সামনেই পুলিশ ছিল কিন্তু কিছু করেনি।’

ইতিমধ্যেই ওই অঞ্চলে আরও কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করেছেন লকেট। তিনি নির্বাচন কমিশনে তাঁর উপর এই হামলার বিষয়ে অভিযোগ জানিয়েছেন। চুঁচুড়ার বিজেপি প্রার্থীর দাবি, তাঁর হাতে আঘাত লেগেছে। ভেঙে গিয়েছে গাড়ির কাচ।

এদিকে এই ঘটনা নিয়ে লকেটের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকদের দাবি, ওই অঞ্চলের মানুষজনকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন লকেট। তাই তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মানুষ। যদিও লকেটের দাবি সম্পূর্ণ আলাদা। সবমিলিয়ে চতুর্থ দফার ভোটের দিন পরিস্থিতি উত্তপ্ত।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget