এক্সপ্লোর

WB Election 2021:‘কীভাবে একটা মেয়েকে আগে পাঠিয়ে পরিকল্পনা করে গুলি..তদন্তে সব বের করব’, রানাঘাটে বিজেপিকে নিশানা মমতার

ভোটের প্রচারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের জনসভায় তৃণমূল নেত্রী চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তিনি।

রানাঘাট: ভোটের প্রচারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের জনসভায় তৃণমূল নেত্রী চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তিনি। সেইসঙ্গে তদন্তের আগেই গুলি চালনার ঘটনায় ক্নিনচিট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেছেন।   নাম না করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যেরও তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


তৃণমূল নেত্রীর অভিযোগ, শীতলকুচির ঘটনা পরিকল্পিত। এসপি-র সঙ্গে বসে প্ল্যান করেছে বিজেপি। 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওই ঘটনার তদন্ত করবই। তদন্তে আসল ঘটনা বের করব। কীভাবে একটা মেয়েকে আগে পাঠিয়ে তাকে বলতে বলা হয়েছিল, আমার বাচ্চাকে লুঠ করে নিয়ে গেছে। তারপর প্ল্যান অনুযায়ী গুলি চালানো হয়।


তৃণমূল নেত্রী বলেছেন,যারা গুলি চালিয়েছিল, তাঁদের নাম সব আমি বের করেছি, আমি ছেড়ে কথা বলব না এই কেসটাতে, আমাকে বোকা ভাববেন না।টোটালটা প্যানিং করেছেন অমিত শাহ।


গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন, শীতলকুচিতে দুষ্টু ছেলেরা মরেছে। বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।


নাম না করে দিলীপ ঘোষের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি বলেছেন, এই পার্টিকে ব্যান করা উচিত, বিজেপির সভাপতি বলছে গুলি চালিয়ে দাও।


মমতা বলেছেন, বিজেপির লোকটা কি করেছে, ভিডিওতে দেখেছেন তো? আমি তো দেখেছি।বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো।

বিজেপি বলছে চারটে লোক না মেরে আটটা লোককে মেরে ফেলা উচিত ছিল।রাজনৈতিকভাবে এদের বয়কট করা দরকার। 


গতকাল অমিত শাহ অভিযোগ করেছিলেন, শীতলকুচিকাণ্ডে তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ জনের মৃত্যু নিয়ে সরব হলেও, আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করলেন না কেন? এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


এদিন রানাঘাট জনসভায় এই প্রসঙ্গে সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন,বিজেপি নিজে নিজের কর্মীকে মেরেছে, সকালে রাজবংশী ছেলেটাকে মেরেছে। 


শীতলকুচিতে নিহত তরুণের পরিবারকেও সাহায্য করবেন বলে জানিয়ে মমতা বলেছেন, ওই ঘটনার আগের রাতে এক রাজবংশী নেতার মাথা ফাটিয়ে দেয় বিজেপি। 


মমতা বলেছেন, ভোট পেতে বিজেপি হিন্দু-মুসলমান করছে। অসমে এনআরসি-তে যখন ১৪ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়, তখন  মনে পড়েনি তাঁরা হিন্দু। 


মমতা বলেছেন, এরা নিজের গাড়ি নিজে ভাঙবে, নিজেরা নিজেদের চরিত্র হনন করবে, তারপর ভোট চাইবে। 


মমতা বলেছেন, রোজ বাংলাদেশ থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী বলেন। এখন  মতুয়াদের ভোট চাইছেন। ভোট চাইতে বাংলাদেশে চলে গিয়েছিলেন। 


মমতা বলেছেন, আমি আপনাদের পাহারাদার, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসি না, এক টাকা বেতন নিই না। আপনারা কি চান বাংলা গুজরাট, উত্তরপ্রদেশ হয়ে যাক? বহিরাগতদের হাতে চলে যাক?আজ বাংলা মাকে বাঁচাতে হবে। আমরা ছদ্মবেশি ধর্ম করি না।


মমতা বলেছেন, কোভিডের সময় বিজেপি কোথায় থাকে? তোমরা বসন্তের কোকিল।


তৃণমূল নেত্রী বলেছেন, নির্বাচনে বিজেপি গো হারা হারবে, বাংলা বাংলায় থাকবে।


শীতলকুচির ঘটনার পর কোচবিহার প্রবেশে নিষেধাজ্ঞারও সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, গুলি করে মারল চারজনকে, তারপর যেতে দিচ্ছে না... এত ভয়! ওদের ১ লক্ষ নেতা এখানে বসে আছে...আমার জন্য। 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget