এক্সপ্লোর

WB Election 2021: "খেলা হবে স্লোগানের জেরে এই ঘটনা", বর্ধমানে বিস্ফোরণকাণ্ডে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের

'মানুষ বড় আতঙ্কিত এবং অসহায়', মত বিদ্বজ্জনদের 

কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকার: বর্ধমানে বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার সকাল। ঘড়ির কাঁটায় তখন সকাল সোয়া ১১টা। বিকট শব্দে কেঁপে ওঠে বর্ধমানের রসিকপুরের সুভাষপল্লি রোড। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেখা যায়, ধোঁয়া, ধুলো ঢাকা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে দুটি শিশু। একজনের বয়স সাত, আরেকজনের ছয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি একজনের! মৃত শিশুর আত্মীয় শেখ ফিরোজ বলেন, ‘‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাই ৷’’

 

 

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১৯৯৬ সালের একটি ঘটনাকে। ৭ মে। সেদিন ছিল ভোট। সেবারও বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ! প্রাণ হারায় দুই শিশু। একটি ছেলের দুটো চোখই নষ্ট হয়ে যায়। সেই নির্মম ঘটনা নিয়ে একটি গান লিখেছিলেন কবীর সুমন। "হাত বোমা নিয়ে ক্রিকেট খেলল কয়েকজন/ নিমেষেই ঘটল ভোটের সকালে বিস্ফোরণ / খেলতে খেলতে মরল দু’জন বালাই ষাট/ বস্তির ছেলে, বয়স তাদের ৭ কি ৮..." সেদিনের সেই ৭-৮ বছরের শিশুটির সঙ্গে মিশে গেল এদিনের শেখ আফরোজের গল্পটা। 

এদিনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, ‘‘তৃণমূলের বেশিরভাগ পার্টি অফিসগুলো বোমা তৈরির কারখানা হয়ে গেছে, খেলা হবে স্লোগানের জেরে এই ঘটনা ঘটছে ৷’’

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘ক্ষমতা জাহির করতে এই ঘটনা, তৃণমূলের জমানায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, খেলা হবে বলছে, তার জন্য ৷’’ নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি পরিবারের পাশে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এধরনের খবর পেলে আমরা সবসময় খোঁজ নিই, পরিবারের পাশে থাকব"৷

তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মতে, ‘‘আইনের শাসন সকলের জন্য প্রযোজ্য, এক্ষেত্রে আমাদের কর্মী যেভাবে বিজেপি খুন করছে সেখানে আইনের শাসন বিজেপি নিচ্ছে, নিজেরাই আইন ভেঙে কমিশনে গিয়ে অভিযোগ করছে ৷’’

 

 

ভোট এখনও শুরু হয়নি। তার আগে এই ঘটনা। বাকরুদ্ধ বিদ্বজ্জনেরা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতে, ‘‘একটাই জিনিস মনে  হচ্ছে বোমা কুটির শিল্পে পরিণত হয়েছে, আমরা প্রাণঘাতী নয়, প্রাণদায়ী কুটিরশিল্প চেয়েছিলাম, কে কীভাবে বোমা রাখল তার উত্তর প্রশাসন খুঁজবে, সাধারণ মানুষ বড় আতঙ্কিত এবং অসহায় ৷’’

নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর মতে, ‘‘এমন একটা নির্বাচন যেখানে সবাই বলছে খেলা হবে, কী খেলা হবে, সেটা বোঝা যাচ্ছে, শিশুদের খেলার সুযোগ দেওয়া হোক, এটা খুন, বাচ্চারা খেলতে গিয়ে মারা গেল, এর চেয়ে হিংস্র কী হতে পারে, এরপর দোষারোপের পালা চলবে ৷’’ কবে শেষ হবে হিংসার এই খেলা? আদৌ কি শেষ হবে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget