এক্সপ্লোর

EC in Bengal Election: বৃহস্পতিবার কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক, এ সপ্তাহেই রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষকরা

একুশের বিধানসভা নির্বাচনে প্রতি জেলায় তিনজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন। এর আগে ২০১৬ বিধানসভা নির্বাচনে প্রতি জেলায় একটি করে পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এবারে দুজন করে সাধারণ পর্যবেক্ষক একটি বিধানসভা কেন্দ্রে থাকবেন, যেখানে ২০১৬ বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক ছিলেন। ৮ দফা বিধানসভা নির্বাচনে এবারে থাকছেন ৫০০ জন পর্যবেক্ষক, এমনটাই কমিশন সূত্রের খবর।

রুমা পাল, কলকাতা: এ সপ্তাহেই রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষকরা। ৬ মার্চ কিংবা ৭ এই মার্চ শহরে পা রাখবেন তাঁরা। তাঁদের মধ্যে রয়েছেন, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস, বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক, বিশেষ আয়-ব্যয় পর্যবেক্ষক মুরলি কুমার। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন।

এদিন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে পর্যবেক্ষকদের সতর্ক করল কমিশন। অতীতে পর্যবেক্ষকদের সাসপেন্ড করার ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে ভোট প্রক্রিয়া ছাড়া অন্য কোন কাজ যাতে তাঁরা না করেন, তা নিয়েও সতর্কবার্তা দিয়েছে কমিশন। এমনকি তাঁরা যাতে কোনওভাবে পক্ষপাতদুষ্ট না হন, তা নিয়েও সতর্ক করল কমিশন।

একুশের বিধানসভা নির্বাচনে প্রতি জেলায় তিনজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন। এর আগে ২০১৬ বিধানসভা নির্বাচনে প্রতি জেলায় একটি করে পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এবারে দুজন করে সাধারণ পর্যবেক্ষক একটি বিধানসভা কেন্দ্রে থাকবেন, যেখানে ২০১৬ বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক ছিলেন। ৮ দফা বিধানসভা নির্বাচনে এবারে থাকছেন ৫০০ জন পর্যবেক্ষক, এমনটাই কমিশন সূত্রের খবর। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের জন্য নয়জন আয়-ব্যয় পর্যবেক্ষক এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আটজন আয়-ব্যয় পর্যবেক্ষক রাজ্যে এসে তাঁদের কাজ শুরু করে দিয়েছেন।

এবারে আরও একটি নতুন বিষয় সংযোজন হয়েছে। সেক্টর অফিসারদের গতিবিধি নজরদারি চালাবে কমিশন। তাঁদের গাড়িতে জিপিএস বসানো হবে। অনেক সময় অতীতে অভিযোগ উঠেছে, কোনও জায়গায় আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা দেখা দিলে সেক্টর অফিসাররা যথাস্থানে সঠিক সময় পৌঁছযন না। এবার তাঁরা কোথায় যাচ্ছেন ,কখন পৌঁছেছেন, সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন কিনা, তা কমিশনের নজরে থাকবে।এ নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন,  এই প্রথম সেক্টর অফিসার দের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। প্রায় ১৫ হাজার সেক্টর অফিসার রয়েছেন, যারা এই নজরদারির আওতায় আসবেন।

এই বিধানসভা নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে ভোটাররা ফোটো ভোটার স্লিপ এর বদলে ইনফরমেশন স্লিপ পাবেন অর্থাৎ সেই স্লিপে  কোন ছবি থাকবে না, তবে কোথায় গিয়ে তাকে ভোট দিতে হবে তার সমস্ত তথ্য দেওয়া থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget