এক্সপ্লোর

WB Election 2021:ব্রিগেড সমাবেশে কর্মীদের টিফিন দিতে বাড়ি বাড়ি মুড়ি সংগ্রহ বামেদের

বামেরা চাইছে মুড়ি। কেউ কেউ খুশি হয়ে চানাচুর, বিস্কুটও দিচ্ছেন। ঝাড়গ্রাম ৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম শাখা সম্পাদক দীপক রায় বলেন, ‘‘ব্রিগেড আছে, সেখানে যাঁরা যাবেন, তাঁদের টিফিনের জন্য মুড়ি নিচ্ছি ৷’’

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রবিবারের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে ঝাড়গ্রামে বাড়ি বাড়ি মুড়ি সংগ্রহ অভিযানে নামল বামেরা। সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মীদের টিফিনের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে সিপিএম নেতৃত্ব। এতে বামেদের কোনও লাভ হবে না, দাবি তৃণমূল ও বিজেপির।

কারোর ব্রিগেড সমাবেশে ডিম-ভাত..তো কারোর আবার বিরিয়ানি ৷ ভোটের মুখে রবিবার ব্রিগেড সমাবেশ বাম-কংগ্রেসের ৷ শুরু হল মুড়ি সংগ্রহ! এবারের ভোটে মুখে এটাই প্রথম ব্রিগেড সমাবেশ ৷ আর শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মুড়ি সংগ্রহ করেন বাম কর্মী-সমর্থকরা। বামেরা চাইছে মুড়ি। কেউ কেউ খুশি হয়ে চানাচুর, বিস্কুটও দিচ্ছেন। ঝাড়গ্রাম ৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম শাখা সম্পাদক দীপক রায় বলেন, ‘‘ব্রিগেড আছে, সেখানে যাঁরা যাবেন, তাঁদের টিফিনের জন্য মুড়ি নিচ্ছি ৷’’

বামেদের মুড়ি সংগ্রহকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথী বলেন, ‘‘ওদের তো কৌটো নাড়ানো স্বভাব আছে, এখন কৌটো নাড়ালে কেউ তো দেবে না, তাই মুড়ি চাইছে ৷’’

ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রেখা সোরেন বলেন, ‘‘এতে কোনও প্রভাব পড়বে না, ৩৪ বছর ওদের দেখেছে মানুষ ৷’’

ইতিমধ্যেই টুম্পা সোনা প্যারডি তৈরি করে ব্রিগেড সমাবেশে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে বামেদের মুড়ি সংগ্রহ অভিযান।

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget