এক্সপ্লোর

WB Election 2021:মোদির সফরের আগে দলীয় পতাকা, পোস্টারে শহর মুড়ে ফেলার নির্দেশ তৃণমূলের

আজ তৃণমূল ভবনে কলকাতা কেন্দ্রিক বৈঠক ছিল। বৃহস্পতিবার তৃণমূলের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নরেন্দ্র মোদির সভার আগেই কলকাতা ছেয়ে ফেলা হবে দলনেত্রীর ছবি ও দলের পতাকা, প্রচার ব্যানারে। এদিন নেতাদের প্রচারসামগ্রীও তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে।

কলকাতা: নরেন্দ্র মোদির ব্রিগেডের দিনই উত্তরবঙ্গে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতায় তৃণমূলনেত্রীর পদযাত্রা। মোদির সফরের আগে কলকাতায় মুড়ে দেওয়া হবে তৃণমূলের পোস্টার, ব্যানারে। প্রধানমন্ত্রীর সফরের পাল্টা কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি।

আজ তৃণমূল ভবনে কলকাতা কেন্দ্রিক বৈঠক ছিল। বৃহস্পতিবার তৃণমূলের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নরেন্দ্র মোদির সভার আগেই কলকাতা ছেয়ে ফেলা হবে দলনেত্রীর ছবি ও দলের পতাকা, প্রচার ব্যানারে। এদিন নেতাদের প্রচারসামগ্রীও তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে। সূত্রের খবর, সব ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নির্দেশ দেওয়া হয়েছে শহরের কোণায় কোণায় দলীয় পতাকা এবং পোস্টার দিতে হবে। আর এই পোস্টারের নিচে লেখা থাকবে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান।

এদিনের বৈঠকে ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সুব্রত বক্সি, কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সহ কলকাতার একাধিক সাংসদ, বিধায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর। আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে এবং আরও উন্নয়নমূলক কাজ করার জন্য ওয়ার্ড কো-অর্ডিনেটরদের এদিন নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে পার্টির নেতৃত্ব দলীয় পতাকা এবং পোস্টার দেওয়ার নির্দেশ দেয়। বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান লেখা পোস্টার দিতে হবে শহরেরে বিভিন্ন প্রান্তে। তাও নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, এদিন বৈঠকে শীর্ষ নেতৃত্ব ওয়ার্ড কো-অর্ডিনেটরদের বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এলে যেন আমাদের রাজনৈতিক বার্তা দেন তা নিশ্চিত করতে হবে। মমতা দিদির পাশে বাংলা আছে তা বুঝিয়ে দিতে হবে। উল্লেখ্য, গত বছর ওয়ার্ড কো-অর্ডিনেটর, কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনার জেরে এখনও হয়নি পুর নির্বাচন।

 

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget