এক্সপ্লোর

WB Election 2021:দেওয়ালে আগাম ‘প্রার্থী’র নাম! পুরুলিয়ায় বিতর্ক তৃণমূলে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কোনও দলই প্রকাশ করেনি প্রার্থী তালিকা। অথচ তার আগেই পুরুলিয়ার রঘুনাথপুরে দেওয়ালে প্রার্থী হিসেবে ফুটে উঠল তৃণমূল বিধায়কের নাম! জিয়াড়া গ্রামের ঘটনায় অস্বস্তিতে শাসকদল। জেলা শীর্ষ নেতৃত্বের চাপে মোছা হল দেওয়াল লিখন।

হংসরাজ সিংহ, পুরুলিয়া:  ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কোনও দলই প্রকাশ করেনি প্রার্থী তালিকা। অথচ তার আগেই পুরুলিয়ার রঘুনাথপুরে দেওয়ালে প্রার্থী হিসেবে ফুটে উঠল তৃণমূল বিধায়কের নাম! জিয়াড়া গ্রামের ঘটনায় অস্বস্তিতে শাসকদল। জেলা শীর্ষ নেতৃত্বের চাপে মোছা হল দেওয়াল লিখন।

সামনেই বিধানসভা দখলের জোরদার লড়াই। অভিযোগ-পাল্টা অভিযোগ, চাপানউতোরে সরগরম ভোটের ময়দান। চলছে দেওয়াল দখলের লড়াই। সেই দেওয়াল লিখন নিয়েই এবার বিতর্ক তুঙ্গে পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লক এলাকায়। কারণ, কোনও দল প্রার্থী তালিকা প্রকাশ না করলেও দেওয়ালে ফুটে উঠেছে তৃণমূল প্রার্থীর নাম। রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। আসন্ন বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী হিসেবে তুলে ধরে শুক্রবার সন্ধেয় দেওয়াল লিখন করা হয় জিয়াড়া গ্রামে। 

তৃণমূলকর্মী সঞ্জীবকুমার সিংহ জানান, ‘‘আমি পূর্ণচন্দ্র বাউরির অনুগামী। পূর্ণচন্দ্র বাউরি ছিলেন আছেন এবং থাকবেন... ৷’’

এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিধায়ককে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে তৃণমূল সূত্রে খবর, বিধায়ক রঘুনাথপুর ১ নম্বর ব্লকের দলীয় সভাপতি মিহির বাউরিকে চিঠি দিয়ে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। সেই সঙ্গে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তারপরই ওই দেওয়াল লিখন মুছে ফেলা হয়। তৃণমূলকর্মী সঞ্জীবকুমার সিংহ জানান, ‘‘দলীয় নির্দেশ ছাড়াই আবেগের কারণে আমি এই দেওয়াল লিখন করেছিলাম।’’

রঘুনাথপুর ১নং ব্লকের তৃণমূল সভাপতি মিহির বাউরি জানান, ‘‘তৃণমূল কর্মীরা আবেগবশত এরকম কাজ করে ফেলেছেন। পরে তারা দেওয়াল লিখন মুছে দেন। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অন্য কোনও রাজনৈতিক দল জড়িত কিনা এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ৷’’

এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের পুরুলিয়া জেলা সম্পাদক বাণেশ্বর মুখোপাধ্যায় জানান, ‘‘এটা এক ধরনের নির্বাচনী চমক বা ভেলকি। তৃণমূলে শৃঙ্খলা নেই, কোম্পানিতে পরিণত হয়েছে। এই ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। রঘুনাথপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী ৷’’

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কোনও দলই প্রকাশ করেনি প্রার্থী তালিকা। তা সত্ত্বেও আগেভাগে দেওয়ালে প্রার্থীর নাম লেখা নিয়ে বিতর্ক তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget