এক্সপ্লোর

WB Election 2021:  ভোট শেষ হওয়ার আগে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার নয়’, জানাল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি ও কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল রেহাই ৷  ‘ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার নয়’, জানাল সুপ্রিম কোর্ট। এর আগে ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতী ঘোষ।তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী এই  নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য,আসন্ন বিধানসভা নির্বাচনে ডেবরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

ভারতী ঘোষ তাঁর আর্জিতে বলেছিলেন, ২০১৮-তে বিজেপিতে যোগদানের পর তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ ১০ টি মামলা দায়ের করেছে। এগুলিতে সুপ্রিম কোর্ট তাঁকে গ্রেফতারি থেকে রেহাই দিয়েছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী ছিলেন তিনি। ভোটের প্রচার পর্বের সময় তাঁকে ওই মামলার ঘটনাগুলি নিয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়েছিল। ভারতী ঘোষের অভিযোগ, তাঁর প্রচারের কাজে বাধা দিতে পুলিশ ও সিআইডি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। এই মামলায় তখন সুপ্রিম কোর্ট তাঁকে রেহাই দিয়েছিল।

আর্জিতে সুপ্রিম কোর্টকে আরও বলা হয় যে, ভারতী ঘোষের বিরুদ্ধে মামলার সংখ্যা ১০ থেকে বেড়ে ৩০ হয়েছে। বিভিন্ন সন্দেহভাজন লোকজনদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় লোকসভা নির্বাচনের সময় মারধরের অভিযোগ করা হয়। এখন বিধানসভা নির্বাচনের মুখে আচমকাই ওই মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষে আইনজীবী দাবি করেন যে, এখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতাধীন। পরোয়ানা রাজ্য সরকার নয়, আদালত জারি করেছে। তিনি আরও বলেছেন, ভারতী ঘোষের গ্রেফতারিতে স্থগিতাদেশে ভুল সঙ্কেত যাবে।

কিন্তু রাজ্য সরকারের আইনজীবীর যুক্তিতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট।  ভোট শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে গ্রেফতারিতে স্থগিতাদেশের জন্য ভারতী ঘোষকে নিম্ন আদালতে আবেদন দাখিল করতেও বলেছে আদালত।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget