এক্সপ্লোর

WB Election 2021: কোচবিহারে গুলি চলায় দুঃখপ্রকাশ, মমতাকে নিশানা মোদির

দিদি এই হিংসা, লোককে সুরক্ষাবাহিনীর বিরুদ্ধে উসকানো, ভোটপ্রক্রিয়া রুখে দেওয়ার চেষ্টা, এসব আপনাকে বাঁচাবে না। ১০ বছরের কুকর্ম হিংসায় বাঁচাতে পারবেন না। শিলিগুড়ির জনসভা থেকে আক্রমণ নরেন্দ্র মোদির

শিলিগুড়ি: শিলিগুড়িতে বিজেপির জনসভা থেকে শীতলকুচিতে গুলি চলার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি। চতুর্থ দফার ভোট চলাকালীন এভাবে নিরীহ মানুষদের প্রাণ যাওয়া অত্যন্ত দুঃখজনক বলে অভিহীত করেন তিনি। যার পরই ফের একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। তাঁর দাবি, এবার রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিচ্ছে। আসছে বিজেপি সরকার। 

নরেন্দ্র মোদি বলেন, 'এর মধ্যে কোচবিহারে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখের। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মৃতুতে দুঃখপ্রকাশ করছি। বিজেপির সমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডাদের ভয় পেয়ে গিয়েছে। কুর্সি বিদায় আসন্ন বুঝে দিদি এতটা নীচে নেমেছে। কিন্তু দিদি, টিএমসি, গুন্ডাদের সাফ বলে দিতে চাই, দিদি আর টিএমসির মনমানি বাংলায় চলতে দেওয়া যাবে না। আমি কমিশনকে বলব কোচবিহারে যা হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। দিদি এই হিংসা, লোককে সুরক্ষাবাহিনীর বিরুদ্ধে উসকানো, ভোটপ্রক্রিয়া রুখে দেওয়ার চেষ্টা, এসব আপনাকে বাঁচাবে না। ১০ বছরের কুকর্ম হিংসায় বাঁচাতে পারবেন না।'

কিছুদিন আগে ভাইরাল হওয়া তৃণমূল নেতা গৌতম দেবের হুমকি ভিডিও-র প্রসঙ্গ টেনেও খোঁচা দেন তিনি। মোদি বলেন, 'আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম। ওই ভিডিওতে দিদির কাছের বাংলার ট্যুরিজম মন্ত্রী পাশের বিধায়ক লোককে ধমকাচ্ছেন। উনি বলছেন, বিজেপিকে ভোট দিলে তুলে বাইরে ফেলে দেওয়া হবে। এই ভাষা আপনারা সমর্থন করেন। এই ধমকি আপনারা সমর্থন করেন। আমি প্রধানমন্ত্রী বলে একজনকে বলতে পারি আপনাকে তুলে ফেলে দেব। আইনের শাসন আছে। কিন্তু দিদির মন্ত্রী ক্যামেরার সামনেই হুমকি দিচ্ছেন। দিদির ১০ বছরের শাসনে এটাই সত্যি। দিদি বাংলার লোককে আপনি কী ভেবে রেখেছেন। বাংলার লোক আজ বিজেপিকে ভোট দিচ্ছে, তাতে টিএমসি তাকে বাইরে ফেলে দেবে। এত ক্ষমতা। বাংলার লোক এখানেই থাকবে, লিখে নিন দিদি। যদি যেতে হয়, তাহলে সরকার থেকে আপনাকে যেতে হবে। আপনাকে যেতে হবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নরেন্দ্র মোদির খোঁচা, 'দিদি আপনি বাংলার লোকের ভাগ্য বিধাতা নন। তাই বাংলার লোক সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে যেতেই হবে। বাংলার জনতা আপনাকে বের করেই দম নেবে। দিদি মনে রাখবেন, আপনি একা যাবেন না। আপনার পুরো টিমকেই এই জনতা সরিয়ে দেবে। আপনার সঙ্গে সঙ্গে এই তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি সব যাবে। উত্তরবঙ্গে ভেদভাব করা রাজনীতিও বিদায় নেবে আপনার সঙ্গে। আপনার সঙ্গে তুষ্টিকরণের রাজনীতি বিদায় নেবে।'

উত্তরবঙ্গবাসীর উদ্দেশে নরেন্দ্র মোদি জোড়েন, উত্তরবঙ্গ ভারতমায়ের গলায় এমন এখ ভব্য মালা যার মধ্যে আলাদা ভাষা জাতি বিভিন্ন সম্প্রদায়ের লোক আলাদা আলাদা ফুলের মতো এক মালায় গাঁথা। নমস্কার উত্তরবঙ্গ। কেমন আছেন আপনারা? আমার সৌভাগ্য আজ আবার মহাকাল মন্দির, জল্পেশ মন্দিরের পুণ্যভূমিতে আসতে পেরেছি। পাহাড়, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং থেকে থেকে প্রচুর মানুষ আশীর্বাদ দিতে এসেছেন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget