এক্সপ্লোর

76th BAFTA: 'বাফটা'র দৌড়ে ভারতের স্বপ্নভঙ্গ, 'অল দ্যাট ব্রিদস'কে পিছনে ফেলল 'নাভালনি'

76th BAFTA Awards: এই বিভাগে জয়ী 'নাভালনি'র পরিচালক ড্যানিয়েল রোহার। রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনিকে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্র।

নয়াদিল্লি: 'বাফটা' (BAFTA Awards) জয়ের ভারতীয় আশা ভাঙল। সেরা ডকুমেন্টারির (best documentary) দৌড়ে ভারতীয় তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'কে (All The Breathes) পিছনে ফেলে এগিয়ে গেল 'নাভালনি' (Navalny)। 

'বাফটা' থেকে ছিটকে গেল 'অল দ্যাট ব্রিদস'

আন্তর্জাতিক স্তরে সহ-প্রযোজিত তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'-এর পরিচালক শৌনক সেন (Shaunak Sen)। ছবির গল্পটি একাধিক জটিল স্তরবিশিষ্ট। নিয়মিত বদল ঘটতে থাকা শহর ও সেখানের এক পেশার মানুষের কথা বলে। দুই ভাই মহম্মদ সৌদ ও নাদিম শেহজাদ, যাঁরা আহত পাখিদের উদ্ধার করে ও সেবা করে, তাঁদের গল্প বলে এই ছবি। এই বছরের 'বাফটা'র ভারতের একমাত্র মনোনয়ন ছিল এই ছবি।

অন্যদিকে, এই বিভাগে জয়ী 'নাভালনি'র পরিচালক ড্যানিয়েল রোহার। রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনিকে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্র, এবং তাঁকে বিষ দেওয়া ও তার পরবর্তী তদন্তের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। 

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে চলতি বছরের অস্কারের মনোনয়নের তালিকাও। সেখানে 'বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটেগরি'তে (Best Documentary Feature Film) মনোনীত হয়েছে পরিচালক শৌনক সেনের (Shaunak Sen) তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'। এছাড়া এই ছবি ইতিমধ্যেই চলতি বছরের 'সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জ্যুরি প্রাইজ: ডকুমেন্টারি' স্বীকৃতি পেয়েছে। এই অনুষ্ঠানে মূলত স্বাধীন সিনেমা ও চিত্রপরিচালকদের স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া এই ছবি ২০২২ সালের 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'সেরা ডকুমেন্টারি' হিসেবে 'গোল্ডেন আই অ্যাওয়ার্ড' পেয়েছে।

আরও পড়ুন: Aarya 3: মুম্বইয়ে 'আরিয়া ৩'-র শিডিউল শেষ করলেন সুস্মিতা সেন

প্রসঙ্গত, রবিবার লন্ডনে অনুষ্ঠিত হল '৭৬তম বাফটা অ্যাওয়ার্ডস'। সেখানে বিভিন্ন বিভাগে 'নন ইংলিশ ফিল্ম' হিসেবে সাতটি পুরস্কার জিতল 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'। সেরা পরিচালক, সেরা ছবি, অ-ইংরেজি সেরা ছবির তকমা পেল এই ছবি। এই ট্যালির অর্থ ইংরেজি ভাষায় তৈরি না হওয়া ছবি হিসেবে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি নতুন রেকর্ড গড়েছে। এর আগে 'নন ইংলিশ' ছবি হিসেবে রেকর্ড গড়েছিল ১৯৮৮ সালের ছবি 'সিনেমা প্যারাডিসো' (Cinema Paradiso), যা মোট পাঁচটি বাফটা পুরস্কার পেয়েছিল।

অন্যদিকে, কলিন ফ্যারেল অভিনীত 'দ্য ব্যানশিস অফ ইনিশেরিন' দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে। এর মধ্যে সহকারী অভিনেতার দুই বিভাগই রয়েছে। ব্যারি কেওঘ্যান ও কেরি কনডন পেলেন এই দুই পুরস্কার, প্রথমে ভুলবশত অপর মনোনীত অভিনেত্রী ক্যারি ম্যালিগ্যানের নাম ঘোষণা করা হলেও তা পরে শুধরে নেওয়া হয়। ছবির লেখক ও পরিচালক মার্টিন ম্যাকডোনা 'অরিজিন্যাল স্ক্রিনপ্লে' ও 'আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম' বিভাগে পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget