এক্সপ্লোর

Abar Kanchenjunga Exclusive: 'শ্যুটিং নয়, ১৭ জন অভিনেতা যেন দার্জিলিংয়ে পিকনিকে গিয়েছেন', গল্পে পরিচালক রাজর্ষি

১৭ দিনের শ্যুটিং নয়, যেন ১৭ দিনের পিকনিক। কাঞ্চনজঙ্ঘার কোলে কখনও চলছে জমিয়ে ব্যাডমিন্টন খেলা, কখনও রান্না-খাওয়া দাওয়া। যাঁদের শ্যুটিং নেই, তাঁরাও এসে আড্ডা জমিয়েছেন সেটেই।

কলকাতা: ১৭ দিনের শ্যুটিং নয়, যেন ১৭ দিনের পিকনিক। কাঞ্চনজঙ্ঘার কোলে কখনও চলছে জমিয়ে ব্যাডমিন্টন খেলা, কখনও রান্না-খাওয়া দাওয়া। যাঁদের শ্যুটিং নেই, তাঁরাও এসে আড্ডা জমিয়েছেন সেটেই। 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র শ্যুটিং সেটে যেন চলত উৎসবের আমেজ। এবিপি লাইভের সঙ্গে ক্যামেরার পিছনের গল্প ভাগ করে নিলেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। 

একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা। 

১-২ জন নয়, ১৭ জন তারকা শ্যুটিং সেটে। কীভাবে সবটা সামলেছেন রাজর্ষী? হাসতে হাসতে পরিচালকের উত্তর, 'আমায় কিছুই সামলাতে হয়নি। সবার সঙ্গে আমি বন্ধুর মতো মিশি। যাঁদের সঙ্গে কাজ করেছি অনেকেই আমায় অল্পবয়স থেকে চেনেন। কোভিডের পর ১৭ জন অভিনেতা অভিনেত্রী বেড়াতে যাচ্ছেন দার্জিলিংয়ের মত একটা জায়গায়, সবার মধ্যেই একটি পিকনিক-এর আমেজ কাজ করেছে। আবার ততটাই গুরুগম্ভীর কাজও হয়েছে। দর্শক ছবিটা দেখেই বুঝবেন, এর মধ্যে একটা অদ্ভুত মজা আছে।'

সারাক্ষণ পিছনে কাঞ্চনজঙ্ঘা, দর্শকদের কী এটা বাড়তি পাওনা? রাজর্ষী বললেন, 'এই ছবিটা একটা ভিস্যুয়াল ট্রিট। দার্জিলিংকে এর আগে এমনভাবে দেখা যায়নি বাংলা ছবিতে। আর অদ্ভূতভাবে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। আমরা যতটা পেরেছি কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকড্রপে রেখে শ্যুটিং করেছি। একটুও মেঘ নেই। একবার তো অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়) মজা করে বলেই ফেললেন, 'এবার একটু মেঘ আয় বাবা.. আর এই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি না।'

'পিকনিক' শেষে ফেরার সময় কী সবার মনখারাপ ছিল? পরিচালক বললেন,'অবশ্যই। তবে সেটা আমরা আবার কলকাতার ডাবিংয়ে পুশিয়ে নিয়েছি। ডাবিংয়ের সময় খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড় চলত।' শ্যুটিং সেটে সবচেয়ে দেরি করে পৌঁছতেন কে? হাসিমুখে রাজর্ষির উত্তর, 'সবাই সবসময় সেটে রয়েছেন। কেউ ঘরে থাকতেন না। শ্যুটিং সেটেই রান্না, খাওয়া দাওয়া সব হত। আমরা অনেক সময় অভিনেতারা আছেন দেখে শট বদলে তাঁর শটটা নিয়ে নিতাম। বন্ধুত্বের পরিবেশে একটা পারিবারিক গল্পের শ্যুটিং হয়ে গেল। এবার অপেক্ষা দর্শকদের মতের।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget