এক্সপ্লোর

Gourav Chatterjee Update: উত্তমকুমারের জন্মদিনে 'স্বপ্নপূরণ' নাতি গৌরবের

দাদুর জন্মদিনে উচ্ছসিত গৌরব জানালেন, উত্তমকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি!

কলকাতা: রঙিন ছবি কিন্তু পুরনো ধাঁচ। ভাষা, লেখার আদল সবেতেই যেন ৫০-এর দশকের ছোঁয়া। পোস্টারের বেশিরভাগ জুড়ে রয়েছেন মহানায়ক। উত্তমকুমারের ঝরঝরে হাসিই যেন প্রধান আকর্ষণ ছবির। আর তার নিচে রয়েছে তিন অভিনেতার ছবি। এদের মধ্যে একজন গৌরব চট্টোপাধ্যায়। তাঁর আরও এক পরিচয়, তিনি উত্তমকুমারের নাতি। দাদুর জন্মদিনে উচ্ছসিত গৌরব জানালেন, উত্তমকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি!

গোলমেলে ব্যাপারের উত্তর মিলবে সৃজিত মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেই। মহানায়ককে সম্মান জানিয়ে আজই তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন ছবির পোস্টার। নাম- 'অতি উত্তম'। সৃজিতের ছবিতে অভিনয় করছেন উত্তমকুমার স্বয়ং! সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশানে লিখলেন, ' টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট'।

সৃজিত তাঁর এই নতুন ছবির খবর প্রকাশ করেছিলেন অনেকদিন আগেই। ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করদে দেখা যাবে উত্তমকুমারকে। উত্তমকুমারের চরিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। রয়েছেন 'প্রায় কাফকা' অভিনীত অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সৃজিতের এই 'ড্রিম প্রোজেক্টের হাত ধরে অভিনয়ে পা রাখছে চলেছেন বেশ কিছু নতুন মুখ। সূত্রের খবর, জিনা তরফদারকেও দেখা যাবে এই ছবিতে।

আজ নিজের প্রোফাইল থেকে নতুন ছবির পোস্টার শেয়ার করে গৌরব লিখেছেন, 'কিংবদন্তির সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ করে নেওয়া যে কোনও অভিনেতা স্বপ্ন। শুভ জন্মদিন গুরু। ভারতীয় সিনেমা, গোটা বাঙালি জাতি আর বিশ্বের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের গর্ব।'

'অতি উত্তম' মুক্তির দিন ঘোষণা হয়নি এখনও। তবে ছবির পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। আর দাদুর জন্মদিনে স্বপ্নপূরণের উচ্ছাস নাতির। উত্তমকুমারের সঙ্গে একপর্দায়! অধীর আগ্রহে দিন গুনছেন গৌরব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget