এক্সপ্লোর

Ritabhari Chakraborty: টলিউডে অভিনেত্রীদের হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি ঋতাভরীর

Ritabhari Chakraborty on Tollywood Actresses Harassment: আজ একটি লম্বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'কেরলের 'কে হেমা কমিটি রিপোর্ট' ও ৭ সদস্যের পুলিশ অফিসার দল গঠন আমায় ভাবাচ্ছে'

কলকাতা: টলিউডে অভিনেত্রীদের হেনস্থা নিয়ে একের পর এক অভিযোগ নিয়ে কার্যত তোলপাড় বাংলা ইন্ডাস্ট্রির একাংশ। আর এর মধ্যেই খবর এসেছে, মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Malayalam film industry) মহিলাদের ওপর যে অত্যাচারের অভিযোগ উঠে এসেছে, তার তদন্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। 'কে হেমা কমিটি রিপোর্ট' (K. Hema Committee Report) প্রকাশ্যে আসার পরেই কেরালা সরকারের তরফ থেকে ৭ পুলিশ অফিসারের এক বিশেষ দল গঠন করা হয়েছে যাঁরা এই অভিযোগের সত্যতা যাচাই করবেন। কিন্তু হেনস্থার অভিযোগ ওঠা সত্ত্বেও কেন এই ধরণের পদক্ষেপ নিচ্ছে না বাংলা? সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে সেই প্রশ্নই রাখলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। 

আজ একটি লম্বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'কেরলের 'কে হেমা কমিটি রিপোর্ট' ও ৭ সদস্যের পুলিশ অফিসার দল গঠন আমায় ভাবাচ্ছে। বাংলা ইন্ডাস্টিতেও তো হেনস্থার অভিযোগ রয়েছে। সেখানে আমরা এই ধরনের পদক্ষেপ কেন নিতে পারি না? বাংলা ইন্ডাস্ট্রিতেও এমন অনেক অভিনেত্রী হেনস্থার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে কিছু জনকে আমি তো ব্যক্তিগতভাবেও চিনি। এই সমস্ত নায়ক, প্রযোজক বা পরিচালকেরা যে নিদ্বিধায় টলিউডে শুধু কাজ করতে পারছেন এমনটা নয়, তাঁরা তো আরজি করার ঘটনায় মোমবাতি হাতে হেঁটেও ফেলেছেন এই নোংরা মানসিকতা নিয়ে। অবাক হই, ওঁরা তো মহিলাদের মাংসপিণ্ড ছাড়া আর কিছু মনেই করেন না।! আসুন আমরা এইসব মানুষদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলি। আমি আমার সমস্ত অভিনেত্রীদের এইসব দানবদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাকছি। আমি জানি অনেকেই ভয় পাচ্ছেন যে চরিত্র হারাবেন বা আর কখনও কাজই পাবেন না। কিন্তু আর কতদিন এভাবে চুপ করে বসে থাকবেন? এই পেশায় নতুন যাঁরা কাজ করছে আমরা পুরনোরাই তো তাঁদের বাঁচাব, তাঁদের জন্য লড়ব। নাহলে তাঁদের ধারণা হয়ে যাবে এখানে কেবলমাত্র দেহব্যবসা হয়! মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এই বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Hema Committee Report: যৌন শোষণ-হেনস্থার শিকার নায়িকারা, মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অভিযোগ, হস্তক্ষেপ কেরল সরকারের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget