এক্সপ্লোর

Aindrila Sabyasachi News: ঐন্দ্রিলা নেই, ফেসবুক থেকে প্রোফাইল সরিয়ে নিলেন সব্যসাচী

Actress Aindrila Sabyasachi News: ঐন্দ্রিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে নিজের ফেসবুক প্রোফাইল সরিয়ে দিলেন সব্যসাচী। গতকালই তিনি ঐন্দ্রিলা শর্মার অসুস্থতা সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে দিয়েছিলেন

কলকাতা: এতদিন তাঁর প্রোফাইলের দিকেই তাকিয়ে ছিলেন সবাই। যদি কোনও ভাল খবর পাওয়া যায় প্রিয় অভিনেত্রীর। প্রোফাইলের ডিপিতে ঝলমল করছিল তাঁদের দুজনের ছবি। ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) আর সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ঐন্দ্রিলার যাবতীয় অসুস্থতার খবর অনুরাগীদের তিনিই তো দিয়েছেন তিনি। বলা ভাল, ভাল খবর। তিনি সবসময় লিখতেন ঐন্দ্রিলার ভাল থাকার কথা, ফিরে আসার কথা। কিন্তু গত কয়েকদিন থেকেই ছন্দপতন। সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে যেন নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছিলেন সব্যসাচী। তা কি ঐন্দ্রিলার অবনতি দেখেই?                                                                                                       

আর আজ, ঐন্দ্রিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে নিজের ফেসবুক প্রোফাইল সরিয়ে দিলেন সব্যসাচী। গতকালই তিনি ঐন্দ্রিলা শর্মার অসুস্থতা সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে দিয়েছিলেন। শনিবার অর্থাৎ গতকাল থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ঐন্দ্রিলার। এর আগে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার কথা লিখেছিলেন সব্যসাচী। সেই ডাকে একত্রিত হয়েছিলেন টলিউডের সবাই। ঐন্দ্রিলার সুস্থতা কামনায় সবাই প্রার্থনা করেছিল মন থেকে। কিন্তু মাঝে মাঝে মিরাকল হয় না, প্রার্থনাও হেরে যায় শারীরিক লড়াইয়ের কাছে।         

আরও পড়ুন: Aindrila Sharma Death: একাধিক ব্রেন স্ট্রোক, বার বার হার্ট অ্যাটাক, শেষ ২০ দিন অসম লড়াই চালিয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা

শনিবার অর্থাৎ ১৯ তারিখ সন্ধেয় ফের একবার 'মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট'-এ আক্রান্ত হন ঐন্দ্রিলা । পরিস্থিতি খারাপ হতে থাকেন তখন থেকেই । শনিবার রাতে পর পর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার । রবিবার দুপুরে আর লড়াই করতে পারলেন না ঐন্দ্রিলা । অনিয়ন্ত্রিত রক্তচাপ, তাপমাত্রা... সবকিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ধীরে ধীরে । ঐন্দ্রিলাও যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিলেন.. রবিবার দুপুরে আর পারলেন না ঐন্দ্রিলা। দুবারের মতো তৃতীয়বার আর ফেরা হল না ফিনিক্স হয়ে ।                     

সব্যসাচীর প্রোফাইলে ঝলমল করছিল ঐন্দ্রিলার ছবি। কিন্তু আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরে ফেসবুকে আর কোনও অস্থিত্ব নেই সব্যসাচীর। ইনস্টাগ্রামে অবশ্য এখনও রয়েছে সব্যসাচীর প্রোফাইল। তবে সেখানে তেমন সক্রিয় নন অভিনেতা। বন্ধু সৌরভ দাস সবাইকে অনুরোধ করেছেন সব্যসাচীর সঙ্গে এখন যোগাযোগের চেষ্টা না করতে। সম্ভবত শোকের আবহে নিরবতা বজায় রাখতেই প্রোফাইল সরিয়ে নিয়েছেন সব্যসাচী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget